মতলবে সেই অসহায় মায়ের পাশে পুনাক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ফেব্রুয়ারি ৫, ২০২২ | ৩:৪৯
Link Copied Successfully!

দারিদ্রতার কারণে হাসপাতাল বিল দিতে ব্যর্থ হওয়ায় নবজাতক ছেলে সন্তানকে বিক্রি করে দেন নিঃসন্তান দম্পতির নিকট। সন্তান বিক্রির পর মা (তামান্না বেগমের ) মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন।

পরবর্তীতে এই সংবাদ পুলিশ ও প্রশাসনের নিকট পৌঁছালে বিক্রিকৃত নবজাতক শিশু সন্তানকে মতলব উত্তরের ষাটনল এলাকা হতে উদ্ধার পূর্বক তামান্না বেগমের কাছে হস্তান্তর করা হয়।

শনিবার পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), চাঁদপুরের পক্ষ থেকে নবজাতক ছেলে সন্তানের জন্য শিশু উপহার সামগ্রী ও নগদ টাকা প্রদান করেন পুনাক সভানেত্রী ডাঃ আফসানা শর্মী, চাঁদপুর।

বিজ্ঞাপন

পুনাক সভানেত্রী, চাঁদপুর জানান- পুনাক সভানেত্রী জনাব জীশান মির্জার দেখানো পথে পুনাক চাঁদপুর সবসময় অসহায় হতদরিদ্র মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। চাঁদপুরে যতোদিন থাকবো, এই নবজাতক সন্তানের দেখাশুনা করে যাবো। এছাড়া নবজাতক সন্তানের বাবার জন্য কর্ম ব্যবস্থা করে দিবো যেনো এই পরিবার সুখে থাকতে পারে। সকলের উদ্দেশ্যে আহবান জানায় আমরা নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দেই, তারাও আমাদের পরিবারের অংশ।

এসময় পুনাক, চাঁদপুরের দপ্তর সম্পাদক ইশান আরাফাত, সাধারণ সম্পাদক শাহীনা বেগম ও পুনাক সদস্য সোনিয়া কামাল উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা