টনসিলের চিকিৎসা করাতে গিয়ে এখন হারাতে বসেছে গৃহবধূর পা

Default User
মজিব পাটোয়ারী
আপডেটঃ ফেব্রুয়ারি ৫, ২০২২ | ১১:৩৪
Link Copied Successfully!

টনসিলের চিকিৎসার জন্য হাজীগঞ্জ পৌরসভার বলাখাল তুলাতল মেসার্স অর্পণ মেডিকেল হলের পল্লী চিকিৎসক উৎপল সাহার কাছে যান গৃহবধূ খাদিজা বেগম। বলাখাল গুচ্ছ গ্রামের বাসিন্দা আবু ইউসুফে স্ত্রী এই গৃহবধূ।

শুক্রবার সকালে সরজমিনে গিয়ে জানা গেলো ঘটনার বর্ণনা। খাদিজা বেগমের টনসিলের ব্যথা কমানোর জন্য উৎপল সাহা টোরাডলিন ৩০ ইনজেকশন কোমরের পুশ করে। কিছুক্ষণের মধ্যে ডান পায়ের যন্ত্রণা বেড়ে যায়। একপর্যায়ে খাদিজা বেগম পায়ের যন্ত্রণায় চলাচল করতে অক্ষম হয়ে উঠে। বিষয়টি উৎপল সাহাকে জানানোর পর বিভিন্ন সময় রিজারবিক্স ১শ এমজিসহ বিভিন্ন ওষুধ প্রয়োগ করে। এভাবেই একসপ্তাহ প্রাথমিকভাবে চিকিৎসা চালিয়ে যান তিনি।

ভুক্তভোগী খাদিজা বেগম বলেন, টনসিলের সমস্যার কারনে কেনো পাঁজরে ইনজেকশন দেয়া হলো। আর কি ইনজেকশন দেয়া হয়েছে তাও জানানো হয়নি। এই ইনজেকশন দেয়ার পর থেকে হাঁটাচলা করতে পারেন না তিনি। এখন প্যারালাইসিস এর মতো হয়ে যাচ্ছে।

বিজ্ঞাপন

খাদিজা বেগমের স্বামী আবু ইউসুফ বলেন, উৎপল সাহার ভুল চিকিৎসার কারনে তার স্ত্রী পঙ্গুত্ব বরণ করার পথে। তার ছোট দুইটি সন্তান তাদেরকে নিয়ে বিপাকে রয়েছেন দিনমজুর ইউসুফ। তিনি আরো বলেন, এ ঘটনায় প্রশাসনের মাধ্যমে সুবিচার প্রত্যাশা করেন তিনি।

জানতে চাইলে বলাখাল তুলাতল মেসার্স অর্পণ মেডিকেল হলে পল্লী চিকিৎসক উৎপল সাহার বলেন, ইনজেকশন দেয়ার পর তিনি ম্যাসেজ না করার কারনে এমন হতে পারে। তারপরও ভুল হয়েছে বুঝতে পেরে প্রাথমিক ভাবে হাজীগঞ্জ দু’টি হাসপাতালের কয়েকজন ডাক্তারকে দেখানো হয়েছে। তবে সঠিক ভাবে ব্যায়াম করলে পা ঠিক হয়ে উঠবে বলে বিশ্বাস করেন তিনি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা