
কুমিল্লায় পাঁচ ভুয়া ডাক্তার গ্রেফতার

পৃথক দুটি অভিযানে কুমিল্লার কোতয়ালী থানা এলাকা থেকে ডিগ্রীধারী বড় ডাক্তার পরিচয়ে সকল রোগের ভুল চিকিৎসা করা পাঁচ ভুয়া ডাক্তারকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গ্রেফতারকৃত আসামীরা হলো, কুমিল্লা জেলার কোতয়ালী থানার দীগাম্বরী তলা গ্রামের অযিত কুমার দেবনাথ(৬৩), জসিম উদ্দিন আহমদ(৪২), চকবাজার গ্রামের মোঃ আমিনুল হাসান তারেক(২৫), কাপ্তান বাজার গ্রামের এ.কে.এম মোজাম্মেল হক(৪৩) ও পূর্ব বাগিচাগাঁও গ্রামের দেবাশীষ দাস(৪১)।
র্যাব-১১ উপ-পরিচালক মেজর সাকিব হোসেন জানান, তারা দীর্ঘদিন যাবৎ বিএমডিসি কর্তৃক অনুমোদিত কিংবা একাডেমিক সার্টিফিকেটধারী কোন রেজিষ্টার্ড ডাক্তার না হয়েও নিজেদেরকে ডিগ্রীধারী বড় ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা প্রাদান করে আসছে বলে স্বীকার করে। এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


পৃথক দুটি অভিযানে র্যাব-১১ এর দুটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২৮ জানুয়ারি কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন তেলিকোনায় ‘‘অমিত মেডিকেল হল” এবং কালির বাজারস্থ ‘‘হৃদয় ফার্মেসী”তে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ভুয়া ডিগ্রীধারী ডাক্তার পরিচয় প্রদানকারী পাঁচ প্রতারককে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব-১১।




























