তিন বছরেও শুরু হয়নি ফরিদগঞ্জ গাজীপুর মাদ্রাসার চারতলা ভবনের কাজ

Default User
ফরিদগঞ্জ প্রতিনিধি
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২২ | ৭:২১
Link Copied Successfully!

প্রথম ঠিকাদার কাজ করতে আগ্রহী না হওয়ায় এক বছর পুন: টেন্ডারের মাধ্যমে কর্তৃপক্ষ নতুন ঠিকাদার নিয়োগ করলেও সেই ঠিকাদারও গত দুই বছরে কাজ শুরু করেননি। ফলে গত তিন বছরেও ফরিদগঞ্জ উপজেলার গাজীপুর আহম্মদিয়া ফাজিল মাদ্রাসার চারতলা ভবনের কাজ শুরুই হয়নি। অথচ একই টেন্ডারের অন্য ৫টি প্রতিষ্ঠানের ৪তলা ভবনের কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ফলে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে ।

জানা গেছে, ফরিদগঞ্জের ৬ টি মাদ্রাসার চারতলা ভবন নিমার্ণে ২০ কোটি টাকা মূল্য নির্ধারণ করে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর একনেক সভায় (যার স্বারক নং ৩৭৭০০০১৫৯১৮(১৪৫) অনুমোদিত হয়। এই ৬টি প্রতিষ্ঠান হলো দাখিল মাদ্রাসা,কড়ৈতলী আলিম মাদ্রাসা,মাছুমপুর ফাজিল মাদ্রাসা, মানুরী ফাজিল মাদ্রাসা, চরপেঁায়া আলিম মাদ্রাসা ও গাজীপুর আহম্মদিয়া ফাজিল মাদ্রাসা। ইতিমধ্যেই গাজীপুর আহাম্মদিয়া ফাজিল মাদ্রাসা ছাড়া বাকী পাঁচটি প্রতিষ্ঠানের নিমার্ণ কাজসম্পন্ন হয়েছে।

জানা গেছে, গাজীপুর আহাম্মদিয়া ফাজিল মাদ্রাসা চারতলা ভবন নির্মাণের জন্য ৩ কোটি ৩৩ লক্ষ ৩৩ হাজার ৩৩ টাকা মুল্য নির্ধারণ করে ২০১৯ সালের জানুয়ারী মাসে টেন্ডার হয়। কিন্তু কার্যাদেশ প্রাপ্ত ঠিকাদারী প্রতিষ্ঠান কাজ না করায় পরের বছর ২০২০ সালের ২০ জানুয়ারী পুনরায় টেন্ডার দিলে প্রতিষ্ঠানের কাজ পান ঠিকাদার মোঃ ফারুক খান। কার্যাদেশ পাওয়ার এক বছর পর ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ওই ঠিকাদার মাদ্রাসার সামনে লোক দেখানোর জন্য প্রায় ১৫ হাজার ইট এনে স্তুপ করে রাখেন। কিন্তু অদ্যবদি কোন কাজই শুরু করেন নি ঠিকাদার। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মোঃ গিয়াস উদ্দিন জানান, প্রথম টেন্ডারে প্রাপ্ত ঠিকাদার কাজ না করার কারণে এক বছর পর ২০২০ সালের ২০ জানুয়ারী দ্বিতীয়বার টেন্ডার হয়। ঠিকাদার মোঃ ফারুক খানকে আমরা প্রতি মাসেই কাজ শুরু করার জন্য বললে তিনি ধরছি, ধরবেন এই মাসেই ধরতেছি এমন করতে করতে ২ বছর চলে গেছে। গতবছর ফেব্রুয়ারি মাসে ইট এনে রাখেন। কিন্তু এখনো কোন কাজ ধরেননি।ঠিকাদার মোঃ ফারুক খানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, কিছুদিনের মধ্যে ভবনের কাজ শুরু করবো। এর বাইরে আর কিছুই বলতে চাননি তিনি।

বিজ্ঞাপন

চাঁদপুরে জেলা শিক্ষা প্রকৌশল বিভাগের উপ প্রকৌশলী শাহাদাত হোসেন জানান, ঠিকাদার ফারুক খানকে আমরা নোটিশ দিয়েছি দ্রুত কাজ শুরু করার জন্য।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা