নির্বাচন কমিশন গঠনে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২২ | ৬:১৩
Link Copied Successfully!

বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী বলেছেন, “একটি নিরপেক্ষ ও শক্তিশালী নির্বাচন কমিশন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের পূর্বশর্ত। কারণ নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে জাতীয় নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিনিধি নির্বাচনের দায়িত্ব পালন করে থাকে। কিন্তু বিভিন্ন সময়ে ক্ষমতাসীন রাজনৈতিক দল তাদের পক্ষের ব্যক্তিদের নিয়ে নির্বাচন কমিশন গঠন করেছে বলে রাজনৈতিক দলগুলোর অভিযোগ রয়েছে। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠলে তা দেশের গণতন্ত্রের জন্য শুভকর হবে না। সংবিধানে নির্বাচন কমিশন গঠনের জন্য সংসদের মাধ্যমে আইন প্রণয়নের নির্দেশনা থাকলেও এখনও তা সম্ভব হয় নি। সম্প্রতি সরকার জাতীয় সংসদে এ বিষয়ক বিল উত্থাপন করেছে। আমরা আশা করবো, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে অংশ গ্রহণমূলক করতে তথা সকল রাজনৈতিক দলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য আদর্শ পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে একটি শক্তিশালী নির্বাচন কমিশন গঠনে এ আইন যথাযথ হবে।”
২৫শে জানুয়ারি, চট্টগ্রামের হাটহাজারিতে ইমাম আলা হযরত (রঃ) ও ইমাম শেরে বাংলা (রঃ) স্মরণে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ)উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত সুন্নী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শাহ্ রজভিয়া আজিজিয়া সুন্নীয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আল্লামা মুফতি মোহাম্মদ শাহ্ আলম এর সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন,আল্লামা হাসানুর রহমান হোসাইন নকশবন্দি, আলহাজ্ব মাওলানা ওমর ফারুক নঈমী, মুফতি মাওলানা গোলাম রাব্বানি কাশেমী, মাওলানা মোহাম্মদ আবদুল মোত্তালিব আল ক্বাদেরী, হাফেজ মাওলানা মোহাম্মদ নুরূল আলম ক্বাদেরী, মাওলানা মোহাম্মদ ইমামউদ্দীন নূরী, হাফেজ মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম সায়েম, মাওঃ আজমাইন আসরার মাইজভাণ্ডারী, হাফেজ মাও: নাজের হোসাইন মাইজভাণ্ডারী, শায়ের মাওঃ মোহাম্মদ মনসুর আলী মাইজভাণ্ডারী প্রমুখ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা