
কচুয়ায় মাস্ক না পড়ায় ১১জনকে অর্থদণ্ড
Link Copied Successfully!

কচুয়ায় স্বাস্থ্যবিধি অমান্য করায় মাস্কবিহীন ১১জন পথচারীকে অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার।
বৃহস্পতিবার বিকালে উপজেলার কচুয়া বিশ্বরোডে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।
করোনা উর্ধগতি হওয়ায় স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরনে এ অভিযান পরিচালনা করা হয়।
ওইসময় স্বাস্থ্যবিধি না মানায় ১১জন পথচারীকে মোবাইল কোর্টের মাধ্যমে অর্থদণ্ড প্রদান করেছেন। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে এ অভিযান অব্যাহত থাকবে।


মোবাইল কোর্টের অভিযানের কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করেন।




























