
ব্রিজের কাছে বস্তাবন্দি চিত্রনায়িকার শিমুর লাশ উদ্ধার

ঢাকার কেরানীগঞ্জে ব্রিজের কাছ থেকে মিলল ঢাকাই ছবির চিত্রনায়িকা রাইমা ইসলাম শিমুর (৩৫) বস্তাবন্দি লাশ। ঘটনাটি ঘিরে উত্তাল হয়ে উঠেছে বিএফডিসি।
এরই মধ্যে কে এই নায়িকা শিমু জানতে কৌতূহল প্রকাশ করেছেন অনেকে।
জানা গেছে, প্রথমসারির কোনো অভিনেত্রী না হলেও দুই দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের সঙ্গে জড়িত ছিলেন শিমু। ৫০টিরও বেশি সিনেমায় অভিনয় করেন তিনি। শুধু রূপালি পর্দায় নয়; ছোট পর্দায়ও শিমুর পদাচরণ ছিল। বহু নাটকে দেখা গেছে তাকে।


মৌসুমি, শাবনূর, পূর্ণিমাদের মতো জনপ্রিয় অভিনেত্রী না হলেও শিমু অভিনয় করেছেন জনপ্রিয় সব অভিনেতার বিপরীতে।
চিত্রনায়ক রিয়াজ, অমিত হাসান, বাপ্পারাজ, জাহিদ হাসান, মোশারফ করিম, শাকিব খানের বিপরীতে স্ক্রিন শেয়ার করেন এ নায়িকা৷
১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত ‘বর্তমান’ সিনেমা দিয়ে ঢাকাই ছবিতে অভিষেক হয় রাইমা ইসলাম শিমুর। শুধু কাজী হায়াতই নয়; বাংলাদেশের অনেক গুনী পরিচালকের সঙ্গে কাজ করেছেন শিমু।
সূত্র: যুগান্তর
E/N



























