
কুমিল্লায় ফেন্সিডিল ও গাঁজাসহ আটক দুই

র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক জেলার কোতয়ালী থানা এলাকা থেকে ৭৫ বোতল ফেন্সিডিল এবং ১৫ কেজিগাঁসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
নিয়মিত টহলের অংশ হিসাবে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১৮ জানুয়ারি ২০২২ইং তারিখ কুমিল্লা জেলার কোতয়ালী থানাধীন আমলাতলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৭৫ বোতল ফেন্সিডিল এবং ১৫ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় হলোঃ ১। কুমিল্লা জেলার দাউদকান্দি থানার নতুন হাসনাবাদ গ্রামের মৃত ধনু মিয়ার ছেলে মোঃ কামাল হোসেন(৪৬) এবং ২। একই জেলার চৌদ্দগ্রাম থানার বাবুচি আদর্শ গ্রামের মমতাজ মিয়ার ছেলে মোঃ রুবেল মিয়া(৩২)।
উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল এবং গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।






























