কুমিল্লায় ৪ বছরের শিশুকে ধর্ষণ করে হত্যা, শাস্তির দাবিতে বিক্ষোভ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ১৭, ২০২২ | ৫:৩৩
Link Copied Successfully!

কুমিল্লা সদর দক্ষিণ গলিয়ারা ইউনিয়নের ২০১৮ সালের ১৮ ডিসেম্বর কৃষ্ণ নগরে ৪ বছরের শিশু নাবিলাকে ধর্ষণ করার পর গলা টিপে হত্যা করে একই এলাকার ডাক্তার আলী আশ্রাফের পুত্র মেহরাজ হোসেন তুষার।

এমনই অভিযোগের আলোকে সোমবার (১৭ জানুয়ারি) সকালে কুমিল্লা আদালত প্রাঙ্গণে আইনজীবি, মানবাধিকার সংগঠন ও নাবিলার পরিবারসহ এলাকাবাসী মানববন্ধন করেন।

বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার উদ্যোগে মানববন্ধনে নাবিলার ধর্ষণকারী ও হত্যাকারির ফাঁসির দাবিতে বক্তব্য রাখেন সংগঠনের নেতৃবৃন্দ এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন কুমিল্লা মহানগর শাখার সভাপতি তারিকুল ইসলাম লিটন, সহসভাপতি মোঃ দেলোয়ার হোসেন,যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ভূইয়া, সাংগঠনিক সম্পাদক আক্তার জামিল,সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোঃ আলমগীর হোসেন, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মনির হোসেন ও আইনি সহায়তা প্যানেল সদস্য এ্যাডভোকেট ফাহমিদা রহমান সুপ্তিসহ অন্যান্যরা।

বিজ্ঞাপন

শিশু নাবিলার হত্যাকারির ফাঁসির দাবিতে মানববন্ধনে অশ্রু সিক্ত নয়নে প্রতিবাদে হত্যা হওয়া নাবিলার মা হালিমা আক্তার বলেন ধর্ষক তুষার পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছে সে আমার মেয়েকে ধর্ষণ করার পর গলা টিপে হত্যা করেছে। এরপরেও কেন এখনো আদালত এই নরপশুকে ফাঁসি দিচ্ছে না। আমি মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনার কাছে আকুল আবেদন জানাই আপনি একজন মা আপনি সন্তানের মর্ম বুঝেন আমার ছোট্ট শিশু নাবিলার কি দোষ ছিল তাকে ধর্ষণ করার পর হত্যা করেছে। আপনার কাছে আমার শিশুর নাবিলার ধর্ষণ ও হত্যাকারি তুষারের ফাঁসি দাবি করছি।

তিনি আরো বলেন আমার স্বামী কাতার প্রবাসী আবুল কালামকেও ধর্ষক তুষারের পরিবার হুমকি ধামকি দিচ্ছে এবং মামলার বাদী আমার শশুর আব্দুল আজিজ ও আমার আরেকটি শিশু সন্তানসহ আমাকে মামলা না তুলে নিলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছি, কুমিল্লা জেলাপ্রশাসক, জেলা পুলিশ সুপার ও প্রশাসনের সকল স্তরের সকল সংস্থার কাছে আমার শিশু মেয়ে নাবিলার হত্যার বিচার ও আমাদের নিরাপত্তা কামনা করছি।

সূত্র: জাগরণ
E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত