ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী নিহত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ৩০, ২০২০ | ১১:৩৯
Link Copied Successfully!

চাঁদপুরে ট্রাক চাপায় মটর সাইকেল আরোহী মোঃ সাগর মিজি (২২) নামের এক যুবক নিহত হয়েছে। একই সাথে মটর সাইকেল চালক সোহাগ মুন্সি (২৩) বর্তমানে ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ট্রাক চালক বেলাল কে আটক করে থানায় নিয়ে আসে চাঁদপুর মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৩০জুন) দুপুর ১টায় সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নানুপুর ওয়াপদা রোডে এ মর্মান্তিক সড়ক দূর্ঘটনাটি ঘটে।

নিহত সাগর মিজি সদর উপজেলার বাগাদী ইউনিয়নের পশ্চিম সকদী মিজি বাড়ির শহীদ মিঝির ছেলে। সে ঢাকা বঙ্গমার্কেটের জুতা দোকানের কর্মচারী ছিল।

বিজ্ঞাপন

নিহত সাগরের জেঠাত ভাই মোঃ সাদ্দাম জানায়, নোয়াখালী থেকে আসা (ফেনী ট ১১-০৮৩৪) ট্রাকটি ১৫০ সিসি পারসার গাড়িটিকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয়। পরে মটর সাইকেলে থাকা সোহাগ ও সাগর কে গুরুত্বর আহত অবস্থায় চাঁদপুর সরকারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।

চাঁদপুর মডেল থানার এএসআই মোঃ সেলিম জানায়, ঘটনাস্থল থেকে চালক বেলাল ও ট্রাকটি আটক করে থানায় নিয়ে আসি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা