
শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার এ্যাওয়ার্ড অর্জনে মইনীয়া যুব ফোরামকে এমপির শুভেচ্ছা

আন্তর্জাতিক পর্যায়ে মইনীয়া যুব ফোরামের গৌরবময় অর্জন, শেখ হাসিনা ইয়ুথ ভলান্টিয়ার এ্যাওয়ার্ড ২০২০ পাওয়ায় ১৩ জানুয়ারি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য লিয়াকত হোসেন খোকা মইনীয়া যুব ফোরাম সোনারগাঁও শাখাকে আমন্ত্রণ জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন।
মইনীয়া যুব ফোরামের প্রশংসা করে লিয়াকত হোসেন খোকা বলেন, আর্ত মানবতার সেবায় নিয়োজিত থেকে মইনীয়া
যুব ফোরাম আরো এগিয়ে যাবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও মুক্তিযোদ্ধের পক্ষে কাজ করবে এটাই আশা করি।
বিশেষ করে পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ অবদানের জন্য মইনীয়া যুব ফোরাম যে জাতীয় সফলতা তারা অর্জন করেছে তার পেছনে রয়েছে অক্লান্ত ত্যাগ ও কঠোর পরিশ্রম।


তিনি মইনীয়া যুব ফোরাম সোনারগাঁও শাখার প্রতি শুভকামনা করে সহযোগিতা এবং প্রেরনা দিয়ে পাশে থাকার সম্মতি জ্ঞাপন করেন।
উপস্থিত ছিলেন, সোনারগাঁও উপজেলা যুব উন্নয়ন অফিসার এনএম ইয়াছিনুল হাবিব, মইনীয়া যুব ফোরাম সোনারগাঁও উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ মোহাম্মদ সালেক, হোসাইন মোহাম্মদ আজাদ, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ হাবিবুর রহমান,রাকিব হোসেন প্রমুখ।
E/N



























