মতলব হাসপাতালে জেলা আ’লীগ সদস্য আনিছ চৌধুরীকে দেখতে গেলেন দলীয় নেতৃবৃন্দ

Default User
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুন ৩০, ২০২০ | ৬:৩১
Link Copied Successfully!

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি মোঃ আনিছুজ্জামান চৌধুরী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বর্তমানে মতলব দক্ষিণ স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশান ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

গত ৩০ জুন মঙ্গলবার দুপুরে হাসপাতালে তাঁকে দেখতে যান মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ- সভাপতি দেওয়ান মোঃরেজাউল করিম,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এমএআজিজ বাবুল,ফারুক বিন জামান,পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ বাদল,মতলব উপজেলা সম্পাদক পরিষদের সভাপতি গোলাম সারওয়ার সেলিম ।

এসময় নেতৃবৃন্দ আনিসুজ্জামান চৌধুরীর চিকিৎসার সার্বিক খোজখবর নেন। এছাড়া ওনার জন্য ভিটামিন জাতীয় খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে আসেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২৭ জুন শনিনার নমুনা পরীক্ষায় তাঁর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। তিনি গত সোমবার শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁর কলাদীর বাসা থেকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন মতলব দক্ষিণ স্বাস্থ্য
কমপ্লেক্সের আইসোলেশান ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

তাঁর স্ত্রী ও একমাত্র ছেলে ঢাকায় থাকেন। তারা সকলের কাছে তাঁর সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন।

মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গোলাম কাওছার হিমেল বলেন, তিনি গত দুই দিন হাসপাতালের আইসোলেশান ইউনিটে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থা আজ কিছুটা উন্নতির দিকে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা