
নোয়াখালীর শ্রেষ্ঠ ওসি আনোয়ারুল ইসলাম
Link Copied Successfully!

নোয়াখালীর শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন হাতিয়া থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম।
রোববার দুপুরে জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়ামে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার (এসপি) শহীদুল ইসলাম তাকে শ্রেষ্ঠ ওসি হিসেবে ঘোষণা দেন।
থানা সূত্রে জানা গেছে, হাতিয়া থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম মাদক ও অস্ত্র উদ্ধার, কমিউনিটি পুলিশিং ওয়ারেন্ট তামিলকারী এবং দাপ্তরিক বিভিন্ন কাজসহ সার্বিক দিক বিবেচনায় জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে মনোনীত হয়েছেন। তার এ সাফল্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।


হাতিয়া থানার ওসি মো. আনোয়ারুল ইসলাম বলেন, শ্রেষ্ঠ ওসির পুরস্কার পাওয়ায় জনগণের হয়ে কাজ করার দায়িত্ব আরও বেড়ে গেল।
সূত্র: যুগান্তর
E/N



























