পরাজিত মেম্বার প্রার্থীর লাশ মিলল ঘেরে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ৯, ২০২২ | ৩:১১
Link Copied Successfully!

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় নির্বাচনে পরাজিত ইউনিয়ন পরিষদ সদস্য প্রার্থী জহিরুল ইসলামের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সকাল ৯টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছনগাঁও গ্রামের রাস্তাসংলগ্ন একটি মাছের ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত জহিরুল ইসলাম (৫৩) উপজেলার বজরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত হায়াত আহমদের ছেলে। পঞ্চম ধাপে অনুষ্ঠিত নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় হন।

বিজ্ঞাপন

নিহতের ছোট ভাই জাকির জানান, শনিবার রাত ১২টার দিকে কে বা কারা আমার ভাইকে মোবাইল ফোনে কল করে ডেকে নেয়। এর পর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এর পর রোববার সকাল ৬টার দিকে রাস্তার পাশে একটি জমিতে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জহির স্থানীয় বজরা বাজারের ব্যবসায়ী ছিলেন। তিনি তিন সন্তানের জনক ছিলেন।

বিজ্ঞাপন

গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে তিনি ইউপি সদস্য পদপ্রার্থী ছিলেন। ওই নির্বাচনে তিন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তালা প্রতীকে ওই নির্বাচনে অংশগ্রহণ করে তিনি দ্বিতীয় হন।

সূত্র: যুগান্তর
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত