প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের অগ্ৰনী ভূমিকা রয়েছে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জানুয়ারি ৪, ২০২২ | ৫:০৪
Link Copied Successfully!

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাড: মোঃ নুরুল আমিন রুহুল বলেছেন, মতলব উত্তরে আর কোনো রাস্তা ঘাট ভাঙাচোরা থাকবে না। আগামী নির্বাচনের আগেই সকল রাস্তা পাকা করন করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ইতিহাস রয়েছে।বাংলাদেশের প্রতিটি আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের নেতাকর্মীরা অগ্ৰনী ভূমিকা পালন করেছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ছাত্রলীগ ৫২’র ভাষা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে। এছাড়াও ৬২’র শিক্ষা আন্দোলন,৬৯’র গন অভ্যুথান,৭১’র মহান মুক্তিযুদ্ধ,৯০’র স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রলীগ নেতৃত্ব দিয়েছে।

৪ জানুয়ারি সকালে মতলব উত্তরে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা,র‍্যালী ও কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ছাত্রলীগের নেতা কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ মাস্টার, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি হাছান কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রতন ফরাজী।

উপজেলা ছাত্রলীগ নেতা আবু হানিফ অভি‌র সভাপতিত্বে এবং আবির হায়াৎ সিহাবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল, উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক আব্দুর রব প্রধান,সাবেক আহবায়ক,অ্যাড: মহসিন মিয়া মানিক, উপজেলা যুবলীগের প্রচার সম্পাদক রেফায়েত উল্লাহ দর্জি, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রহমত উল্লাহ চৌধুরী, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মিরাজ খালিদ, জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রী তাছলিমা আক্তার আঁখি, সুলতানাবাদ ইউপি. চেয়ারম্যান আবু বকর সিদ্দিক খোকন, জেলা স্বেচ্ছাসেবক লীগের গ্ৰন্থনা ও প্রকাশনা সম্পাদক মিয়া আসাদুজ্জামান, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম চৌধুরী, ছেংগারচর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম বাবু প্রমুখ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা