অন্য ধর্মের প্রতি শ্রদ্ধাবোধ পৃথিবীতে শান্তিপূর্ণ সহাবস্থানের মূলমন্ত্র

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ ডিসেম্বর ২৬, ২০২১ | ১১:৫৪
Link Copied Successfully!

মাইজভান্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন, পার্লামেন্ট অফ ওয়ার্ল্ড সুফীজ প্রেসিডেন্ট,বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান, আঞ্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভান্ডারীয়ার সভাপতি,আওলাদে রাসুল (দ) শাহসূফী সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আলহাসানী বলেছেন,পৃথিবীতে প্রায় ৮০০ কোটি মানুষের বসবাস।মানবজাতিকে মহান আল্লাহ্ সৃষ্টির সেরা জীবের মর্যাদা দান করেছেন। জাতি-ধর্ম-বর্ণ-গোত্র-মতাদর্শের ভিন্নতা সত্ত্বেও আমাদের প্রধান পরিচয়, আমরা মানুষ। মুনষ্যত্ববোধই মানুষকে অন্যান্য জীব থেকে আলাদা করেছে। আমাদের প্রিয় নবিজী (সা.) বলেছেন, “জীবের প্রতি দয়া করলে, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জিত হয়।” ‘মদীনা সনদ’ এর আলোকে তিনি জাতি-ধর্ম নির্বিশেষে সাম্য ও ন্যায়ের ভিত্তিতে এমন একটি আদর্শ রাষ্ট্র গড়ে তুলেছেন, যা সকলের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করবে।

সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী আরো বলেন, বর্তমানে বিশ্বজুড়ে ধর্মকে কেন্দ্র করে হানাহানি সংঘাত বাড়ছে। বিশেষত ফিলিস্তিন, চীন, ভারত, সিরিয়া, ইয়েমেন, মায়ানমারসহ বিশ্বের নানা দেশে আজ নিরীহ মুসলিমরা নির্মম হত্যা- নিপীড়নের শিকার। অথচ সকল ধর্মের মৌলিক উদ্দেশ্য স্রষ্টা ও তার সৃষ্টির প্রতি ভালোবাসা জাগ্রত করা। তাই প্রত্যেক ধর্মের মানুষের মাঝে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতে হবে। যুদ্ধ-বর্বরতার পৃথিবীকে শান্তির নীড় হিসেবে গড়ে তুলতে, আমাদের প্রিয় নবিজী (সা.) পরিচালিত ‘মদীনা রাষ্ট্র’ বিশ্ববাসীর জন্য অনুসরণীয় আদর্শ। প্রিয় নবিজী (সা. এর দেখানো পথেই রয়েছে মানবজাতির কল্যাণ।

২৫শে ডিসেম্বর রাতে নরসিংদীর শিবপুরের মানিকদিতে খলিফা পলক চৌধুরীর বাসভবন সংলগ্ন মসজিদ,মাদ্রাসা ও খানেকা শরীফ প্রাঙ্গনে আয়োজিত ওয়াজ ও মিলাদ মাহ্ফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

আলোচক ছিলেন, মুফতি বাকি বিল্লাহ্ আল আযহারি, মাওলানা রুহুল আমিন ভূইয়া চাঁদপুরী, মুফতি মাকসুদুর রহমান, শায়ের মনসুর আলী, স্থানীয় খলিফাবৃন্দ, আঞ্জুমান-এ-রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়া ও মইনীয়া যুব ফোরামের নেতৃবৃন্দ।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা