চীনকে হুশিয়ারি ভারতের

Default User
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ জুন ২৮, ২০২০ | ৭:২৫
Link Copied Successfully!

লাদাখে চীনাদের যোগ্য জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, লাদাখে ভারতীয় ভূখণ্ডে যাদের নজর পড়েছে, তাদের যোগ্য জবাব দেওয়া হয়েছে। ফের অশান্তি করলে পাল্টা জবাব দেওয়া হবে বলে দেশটির পররাষষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়।

রোববার দেশটির রেডিও অনুষ্ঠান মন কি বাতে প্রধানমন্ত্রী মোদি বলেন, ভারত যেমন বন্ধুত্ব করতে জানে, তেমন শত্রুদের জবাব দিতেও জানে। আমাদের সাহসী জওয়ানরা নিশ্চিত করেছে, মাতৃভূমিকে আক্রমণে কাউকে ছাড় দেবে না। যে হারে দেশের মানুষ চীনা পণ্য বয়কটের ডাক দিয়েছে, তার প্রভাব সে দেশের অর্থনীতিতেও পড়বে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী।

এ সময় মোদি চীনের সঙ্গে সংঘর্ষে ২০ সেনার মৃত্যুর বিষয়টিও যোগ করেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, সাহসী জওয়ানদের আমরা প্রণাম করি। এরাই দেশকে নিরাপদ রেখেছেন। তাদের আত্মত্যাগ সবসময় স্মরণ করবে দেশ।

ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় যদি এখনও চীন কোনো অশান্তি সৃষ্টির চেষ্টা করে তবে তার যোগ্য জবাব দেওয়া হবে। রীতিমতো হুশিয়ারির সুরে এ কথা বলল ভারত। শুধু তাই নয়, ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্কেও এর প্রভাব পড়বে বলেও প্রতিবেশী দেশটিকে সতর্ক করা হয়।

চীনে দায়িত্বরত ভারতের রাষ্ট্রদূত বিক্রম মিশ্রি সংবাদসংস্থা পিটিআইকে বলেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় যে সমস্যা তৈরি হয়েছে তা আবার স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার একমাত্র রাস্তা হল চীনের পক্ষ থেকে সেখানে নতুন অবকাঠামো নির্মাণ বন্ধ করা।

বিজ্ঞাপন

তিনি বলেন, গালওয়ান উপত্যকার ওপর চীনের সার্বভৌমত্বের দাবি মোটেই যুক্তিযুক্ত নয়। চীনের এই ধরনের অতিরঞ্জিত দাবিগুলো কোনো কাজে আসবে না।

ভারতের রাষ্ট্রদূত বলেন, দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতির জন্য সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা একটি অপরিহার্য শর্ত। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে চীনের সেনাবাহিনীর এই দ্বিপাক্ষিক সম্পর্কের কোনো শর্তই মেনে চলছে না। চীনের উচিত ভারতীয় সেনার সাধারণ টহলদারিতে বাধা সৃষ্টি না করা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা