মতলব দক্ষিণে ৩টি ইউনিয়নে আওয়ামী লীগ, ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ নভেম্বর ২৯, ২০২১ | ১২:০১
Link Copied Successfully!

মতলব দক্ষিণে ৪টি ইউনিয়নে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে নির্বাচন ইউপি নির্বাচন সম্পন্ন হয়েছে। ইউনিয়নের সকল ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের প্রাধান্য লক্ষ্য করা গেছে।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ উপজেলার ৩৯টি কেন্দ্রে প্রায় ৩৪৮৭৩জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছে। ৪টি ইউনিয়নের মধ্যে ৫নং উপাদী উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে একাধিক প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্ধিতায় মোঃ শহীদ প্রধান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।


১নং নায়েওগাঁও উত্তর ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান নৌকা প্রতীক পেয়েছে ৪হাজার ৪শত ৮০ ভোট, স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী কামরুজ্জামান ঘোড়া প্রতীক পেয়েছে ৪হাজার ৭শত ৯৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ জাহিদুল ইসলাম হাতপাখা পেয়েছে ৮শত ৪০ ভোট।

বিজ্ঞাপন

২নং নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান প্রার্থী আবদুস ছালাম মৃধা নৌকা প্রতীক পেয়েছে ৬হাজার ৪শত ৪৪ ভোট, স্বতন্ত্র নাছির আহমেদ অরুন ঘোড় প্রতীক পেয়েছে ৩ হাজার ৫৯ ভোট, মোঃ ওমর ফারুক মোটর সাইকেল প্রতীক পেয়েছে ২হাজার ৩শত ২৮ ভোট, মোঃ রতন আনারস প্রতীক পেয়েছে ১শত ৯৭ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আনোয়ার হোসেন হাতপাখা প্রতীক পেয়েছে ১হাজার ৭শত ৮৩ ভোট।

৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান গোলাম মোস্তফা নৌকা প্রতীক পেয়েছে ৫হাজার ৩শত ৩০ ভোট, আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী ইউসুফ পাটোয়ারী আনারত প্রতীক পেয়েছে ৮শত ৭৫ ভোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ আনিসুর রহমান হাতপাখা পেয়েছে ৪হাজার ৭শত ৪০ ভোট।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা