কুমিল্লায় কাউন্সিলরসহ ২জন হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন

Default User
সাকলাইন যোবায়ের ,কুমিল্লা
আপডেটঃ নভেম্বর ২৫, ২০২১ | ২:৪৫
Link Copied Successfully!

কুমিল্লায় প্রকাশ্য দিবালোকে কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীর মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নগর কুমিল্লার মেয়র মোঃ মনিরুল হক সাক্কুর নেতৃত্বে বৃহস্পতিবার বেলা ১১ টায় কুমিল্লা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে মেয়র সাক্কু বলেন, কুমিল্লার ইতিহাসে এমন ন্যক্কারজনক ঘটনা আগে কখনো ঘটে নি। আমরা সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলরসহ নগরবাসী এক হয়েছি। আমরা খুনিদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।

বিজ্ঞাপন

মানববন্ধনে মেয়র সাক্কু আরো বলেন, যদি দ্রুত আসামীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে আমরা আরো কঠোর কর্মসূচি ঘোষনা করবো।

এসময় বক্তব্য রাখেন কাউন্সিলর জমির উদ্দিন খান জম্পি, মঞ্জুর কাদের মনি, মাসুদুর রহমান মাসুদসহ আরো অনেক।

পরে কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ২২ নভেম্বর সোমবার বিকেলে কার্যালয়ে গুলি করে হত্যা করা হয় ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোঃ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহাকে খুন করা হয়। এ সময় আরো ৪ জন গুলিবিদ্ধ হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত