মাছের আড়ালে মাদক বিক্রি, আটক ৩

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৫, ২০২০ | ৩:০০
Link Copied Successfully!

মাছ পরিবহনের পিক-আপ ভ্যান করে বিক্রি করেন ইয়াবা ট্যাবলেট। করোনাকালীন সময়ে থেমে নেই তাদের রমরমা মাদকের ব্যবসা। চট্টগ্রাম থেকে মাদক এনে চাঁদপুরসহ আশপাশের বিভিন্ন উপজেলায় চালান করে সংঘবদ্ধ মাদককারবারীরা। গোপন সংবাদের ভিত্তিতে এমনি একটি চক্রের সন্ধান পেয়ে হাতে নাতে ৩ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করে পুলিশ। জব্দ করা হয়েছে নগদ ৫ হাজার ৪শ’ টাকা ও ৩টি মোবাইল।

বুধবার (২৪ জুন) দিনগত রাত আনুমানিক ২টার দিকে চাঁদপুর শহরের যমুনা রোড এলাকা থেকে নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাহার মিয়ার নেতৃত্বে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন-চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী মাদ্রাসা রোডের ইউসুফ সর্দারের ছেলে মাসুদ সর্দার (৪৫), বড় স্টেশন যমুনা রোডের মৃত নুর মোহাম্মদ খাঁর ছেলে হানিফ খাঁ (৪০) ও বড় স্টেশন ফাইলট হাউজ সংলগ্ন মৃত আয়াত আলীর ছেলে হিযবুল্লাহ মাতাব্বর (৩০)। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তাদের সঙ্গে থাকা আরও দুই মাদককারবারী। তারা হলেন-বড় স্টেশন যমুনা রোডের হানিফ খাঁর ছেলে ইরফান খাঁ (১৯) ও মামুন নামে আরেকজন।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানাগেছে, মাদককারবারী ইরফান খান চট্টগ্রাম থেকে মাছ পরিবহন করে চাঁদপুরে আনা-নেয়া করেন। এরই মধ্যে সে জড়িয়ে পড়েছেন মাদক ব্যবসায়। মাছের আড়ালে দীর্ঘদিন ইয়াবা ট্যাবলেট পাচার করছেন।

চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাহার মিয়া জানান, সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে রাতে যমুনা রোডে অভিযান করা হয়। এ সময় পিকআপ ভ্যান (ঢাকা মেট্রো ন-১৫-৯০৭৯) গাড়ীটিতে তল্লাশি চালিয়ে চালকের আসনের নীচ থেকে ইয়াবার ২শ’ পিসের ১৬টি প্যাকেট উদ্ধার করা হয়। যার পরিমাণ হচ্ছে ৩২০০পিস। আনুমানিক মূল্য ৯লাখ ৬০ হাজার টাকা। এ সময় আটক ৩ জনের কাছ থেকে পিকআপ ভ্যান, ৩টি মোবাইল সেট ও নগদ ৫ হাজার ৪শ’ টাকা জব্দ করা হয়।

তিনি আরো জানান, আটকদের বিরুদ্ধে চাঁদপুর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হবে। তাদের সাথে থাকা পালিয়ে যাওয়া দুইজনকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা