বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, ছবি ভাংচুরের প্রতিবাদ কচুয়ায় ছাত্রলীগের প্রতিবাদ ও বিক্ষোভ

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ নভেম্বর ৩, ২০২১ | ৯:২৮
Link Copied Successfully!

কচুয়ায় অবস্থিত চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান,মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কচুয়া আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের ছবি ভাংচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়েছে।

বুধবার বেলা ১১টায় চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের উদ্যোগে মিছিলটি চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রধান গেইট থেকে মিছিলটি বের হয়ে গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় ক্যাম্পাসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি তুহিন সরকারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক শাকিল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সিনিয়র যুগ্ন আহ্বায়ক সোহাগ উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জি. ইব্রাহিম খলিল বাদল,সাবেক সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজ, পৌরসভা যুবলীগের সভাপতি প্রত্যাশী গাজী ফারুক,সদর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. শাহাদাত হোসেন লিটন,ছাত্রলীগ নেতা জয়নাল আবেদীন,যুবলীগ নেতা জামাল হোসেন প্রমুখ।

বিজ্ঞাপন

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, মঙ্গলবার রাতে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সংসদ ও ছাত্র সংসদের বাহিরে দলীয় নেতাকর্মীদের ছবি সম্বলিত সাটাঁনো ছবি ও দলীয় নেতাকর্মীদের ব্যানার কিছু নামধারী নেতাকর্মী ভাংচুর করে এবং ব্যানার ছিড়ে ফেলে দেয়।

এসময় তারা ঘটনার সাথে জড়িত দোষীদের খুজে বের করে উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জোর দাবি জানান । না হয় আরো কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন তারা।

ইনস্টিটিউটের সিআইপি বিভাগীয় প্রধান মো. হুমায়ুন কবির জানান, বঙ্গবন্ধু, মাননীয় প্রধানমন্ত্রী ও এমপি মহোদয়ের ছবি ভাংচুরের বিষয়টি জঘন্যতম অপরাধ। আমরা এর তীব্র নিন্দা জানাই।

বিজ্ঞাপন

এ ঘটনায় প্রতিষ্ঠানের হিসাবরক্ষক মো. আবু ছালেহ বাদী ওইদিন রাতে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। তিনি আরো জানান, সিসি টিভি ফুটেজের মাধ্যমে আশা করছি তদন্ত কমিটি ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করবে। এদিকে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র সংসদ ও ছাত্র সংসদের বাহিরে দলীয় নেতাকর্মীদের ছবি ও ব্যানার ভাংচুরের ঘটনায় তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রন রাখেন কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা