
কুমিল্লায় ৪৪ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার


র্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন ধর্মপুর এলাকা থেকে ৪৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে কুসিল্লা র্যাব-১১।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২নভেম্বর রাতে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার ধর্মপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক
ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয় কুমিল্লা র্যাব-১১।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো, কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কৃষ্ণপুর গ্রামের মোঃ আমির হোসেন এর ছেলে
মোঃ আকরাম হোসেন (২৩), কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার কৃষ্ণপুর গ্রামের মোঃ ছাপর আলী এর ছেলে মোঃ পারভেজ হোসেন (২১)।


প্রাথমিক অনুসন্ধান ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী’দ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।
এই বিষয়ে গ্রেফতারকৃত আসামী’দ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান কুমিল্লা র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকির হোসেন।
HO/N




























