স্তন ক্যান্সারে সতর্ক থাকতে হবে ৫ বিষয়ে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ২, ২০২১ | ৬:৫৪
Link Copied Successfully!

ক্যান্সার ভয় পান না এমন মানুষ পাওয়া দুরূহ। মরণঘাতী এই রোগে বহু মানুষ আক্রান্ত হচ্ছেন। বহু ধরনের ক্যান্সারের মধ্যে স্তন ক্যান্সারের জটিলতা একটু বেশি। তবে ঠিক সময়ে চিকিৎসা নিলে এবং নিয়ম মেনে চললে পরবর্তী সময় সুস্থ জীবনযাপন করা যায়।

১. চুল পড়ে যাওয়া 

ক্যান্সারের কারণে বিভিন্ন ওষুধ ও থেরাপি নেওয়ার ফলে চুল পড়ে যায়। চুল পড়তে শুরু করার এ সময়টায় ব্যথা হতে পারে। তাই চুল পড়ে যেতে শুরু হলে বা শুরু করার আগেই সব চুল কেটে ফেলার পরামর্শ দেন অভিজ্ঞরা।

বিজ্ঞাপন

২. ওজন বেড়ে যাওয়া

কেমোথেরাপির কারণে ওজন হ্রাস পায় বলে অনেকে মনে করেন এবং এটি হয়েও থাকে। তবে কিছু নারীদের এটির বিপরীত অভিজ্ঞতাও হয় এবং ওজন বৃদ্ধি পায়। তাই এ দুই ধরনের পরিস্থিতি মেনে নেওয়ার জন্যই শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নেওয়া উচিত।

৩. পার্শ্ব প্রতিক্রিয়া

বিজ্ঞাপন

ক্যান্সার বিশেষজ্ঞরা সামগ্রিক ও পরিপূরক থেরাপির সুবিধাগুলোকে বেশি স্বীকৃতি দিয়ে থাকেন। এর মধ্যে রয়েছে ম্যাসেজ, আকুপাংচারসহ আরও বেশ কিছু থেরাপি। এগুলো আপনার ক্যান্সার পার্শ্বপ্রতিক্রিয়া কমাতে সহায়তা করতে পারে। তবে এ বিষয়ে ভালোভাবে জেনে নিতে হবে আপনার নিকটস্থ স্থানীয় ক্যান্সার সহায়তা কেন্দ্র বা সংস্থাগুলো থেকে।

৪. কেমো শুরুর আগে ফার্টিলিটির চিকিৎসা 
কেমো নিলে অনেক ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা হ্রাস পেতে পারে। তাই আপনার কেমো শুরু করার আগে এ বিষয়টি সম্পর্কে চিকিৎসকের কাছে ভালোভাবে পরিষ্কার হয়ে নিন।

৫. ক্যান্সারের পরের জীবন
ক্যান্সার থেকে মুক্ত হওয়ার পরে অনেকের মানসিকভাবে পরিস্থিতি কিছুটা কঠিন হতে পারে। অনেকটা অবাক লাগলেও এটি সত্য যে, এ সময়টা আরও কঠিন মনে হতে পারে যখন কেউ আপনাকে স্বাগত জানাতে, উদযাপন করতে বা উৎসাহ দিতে আসবে। তাই এ ধরনের বিষয়গুলো মানিয়ে নিতে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারেন।

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত