
কচুয়ায় পপুলার লাইফ ইন্সুরেন্স ও আল বারাকাহ ইসলামী বীমার মেয়াদপূর্তির চেক বিতরণ
Link Copied Successfully!


পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ আল বারাকাহ ইসলামী বীমা কচুয়া শাখার উদ্দোগে রবিবার কচুয়া বাজারে অবস্থিত করিম উদ্দিন প্লাজাা’র ৩য় তলায় প্রতিষ্ঠানের অফিস কক্ষে গ্রাহকদের মাঝে মৃত্যু দাবি ও মেয়াদপূর্তির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট সমাজ সেবক ও তরুন শিল্পপতি আল বারাকাহ ইসলামী বীমা প্রতিষ্ঠানের জি.এম মো. সোলাইমান মিয়াজী’র সভাপতিত্বে ও পরিচালনা করেন,এ.জি.এম নজরুল ইসলাম।
এ ছাড়া কচুয়া অফিসের এ.জি.এম হাজী মোঃ বিল্লাল হোসেন,ডি.জি.এম মো. জহিরুল ইসলাম, বি.এম মোঃ জাহেদুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে ১টি মৃত্যু দাবি চেক ও মেয়াদপূর্তির সবমোট ২৪লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।





























