পপুলার লাইফ ইন্সুরেন্স কোঃ লিঃ আল বারাকাহ ইসলামী বীমা কচুয়া শাখার উদ্দোগে রবিবার কচুয়া বাজারে অবস্থিত করিম উদ্দিন প্লাজাা’র ৩য় তলায় প্রতিষ্ঠানের অফিস কক্ষে গ্রাহকদের মাঝে মৃত্যু দাবি ও মেয়াদপূর্তির চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশিষ্ট সমাজ সেবক ও তরুন শিল্পপতি আল বারাকাহ ইসলামী বীমা প্রতিষ্ঠানের জি.এম মো. সোলাইমান মিয়াজী’র সভাপতিত্বে ও পরিচালনা করেন,এ.জি.এম নজরুল ইসলাম।
এ ছাড়া কচুয়া অফিসের এ.জি.এম হাজী মোঃ বিল্লাল হোসেন,ডি.জি.এম মো. জহিরুল ইসলাম, বি.এম মোঃ জাহেদুল ইসলাম প্রমুখ।অনুষ্ঠানে ১টি মৃত্যু দাবি চেক ও মেয়াদপূর্তির সবমোট ২৪লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।