মুসলিম আলেমদের অবশ্যই উম্মাহর ঐক্য ধরে রাখতে হবে: হিজবুল্লাহ

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৩, ২০২১ | ৩:৪১
Link Copied Successfully!

মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন জায়গায় জঙ্গি হামলা চালাচ্ছে আইএস জঙ্গিগোষ্ঠী। তাদের এ অপতৎপরতায় ইসলাম সম্পর্কে ভুল বার্তা পৌঁছে যাচ্ছে বলে মনে করেন লেবাননের প্রতিরোধ সংগঠন হিজবুল্লার মহাসচিব সাইয়েদ হাসান নাসরাল্লাহ।

শুক্রবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে হিজবুল্লাহর মহাসচিব বলেন, দায়েশ (আইএসআইএল বা আইএসআইএস) জঙ্গিগোষ্ঠী মহান জীবন ব্যবস্থা ইসলাম এবং মুসলিম সম্প্রদায় সম্পর্কে ভুল ছবি চিত্রিত করছে। তাদের অবশ্যই পরাজিত হতে হবে।

হিজবুল্লাহর মহাসচিব বলেন, সব মুসলিম আলেমদের অবশ্যই উম্মাহর ঐক্য ধরে রাখতে হবে এবং দায়েশের জঙ্গিদের মোকাবিলা করতে হবে।

বিজ্ঞাপন

এ দিন হিজবুল্লাহর মহাসচিব সব মুসলমানকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে বিভিন্ন দেশের প্রচেষ্টার বিরোধিতা করার আহ্বান জানান।

ইয়েমেনে আগ্রাসনের কারণে ভাষণে সৌদি জোটের সমালোচনা করেন প্রতিরোধ সংগঠনটির মহাসচিব।

প্রায় এক দশক আগে ইরাক ও সিরিয়ায় নিজেদের তৎপরতা শুরু করে দায়েশ। প্রাথমিক পর্যায়ে তারা দেশ দুটির বিশাল অংশ দখল করে নেয়। বহু এলাকায় তাদের দমন করা হয়েছে। এরপরও এ অঞ্চলের বিভিন্ন জায়গায় বেসামরিক নাগরিক এবং সরকারি বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়ে যাচ্ছে গোষ্ঠীটি।

বিজ্ঞাপন

সূত্র:যুগান্তর
R/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা