স্থায়ী বিচারপতি হিসাবে শপথ নিলেন মতলবের জাহিদ সারওয়ার কাজল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২১, ২০২১ | ১:১৩
Link Copied Successfully!

স্থায়ী হিসেবে শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ ৯ জন বিচারপতি। মঙ্গলবার (১৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন স্থায়ী বিচারপতি হিসেবে তাদের শপথবাক্য পাঠ করান।

এরমধ্যে বিচারপতি জাহিদ সারওয়ার কাজল এর বাড়ী চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে।

জাহিদ সারওয়ার কাজল ২০০৮-০৯ সালে বাংলাদেশ সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির সহ-সম্পাদক ছিলেন। বাংলাদেশের ডেপুটি এটর্নি জেনারেল হিসাবে ২০০৯ সালের ৮ ফেব্রুয়ারি নিয়োজিত হয়ে ২০১৯ সালের ২০ অক্টোবর পর্যন্ত এ পদে থেকে দায়িত্ব পালন করেন।

বিজ্ঞাপন

তিনি বিশ্বের সর্ববৃহত্তম মামলা ‘পিলখানা হত্যা মামলা’ নামে পরিচিত মামলার (হাইকোর্টের) ডেপুটি এটর্নি জেনারেল হিসাবে রাষ্ট্রপক্ষের হয়ে পরিচালনা করেন। দেশের আলোচিত নারায়ণগঞ্জের ৭ খুন মামলাতেও তিনি ডেপুর্টি এটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রপক্ষের হয়ে মামলা পরিচালনা করেন। এছাড়া তিনি ডেপুটি এটর্নি জেনারেল হিসেবে রাষ্ট্রপক্ষের অনেক গুরুত্বপূর্ণ মামলা পরিচালনা করেন।

কেএম জাহিদ সারওয়ার কাজল ১৯৯৩ সালে এলএলবি (অনার্স) ও ১৯৯৪ সালে আইন বিভাগে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পাস করেন। তিনি ১৯৯৫ সালের ১২ অক্টোবর আইনজীবী হিসেবে বার কাউন্সিলের তালিকাভুক্ত হন। ১৯৯৭ সালের ৩০ অক্টোবর বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০১৮ সালের ২৯ মার্চ বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টের আপিল বিভাগে আইনজীবী হিসাবে তালিকাভুক্ত হন।

কেএম জাহিদ সারওয়ার কাজলের গ্রামের বাড়ি মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের উত্তর রামপুর গ্রামে। তার বাবা মরহুম এমজি সারওয়ার হোসেন বাবু মিয়া এবং দাদা মরহুম খান বাহাদুর গোলাম হোসেন লালু মাস্টার।

বিজ্ঞাপন

কেএম জাহিদ সারওয়ার কাজলের এমজি সারওয়ার হোসেন বাবু মিয়া সুপ্রীম কোর্টের আইনজীবী ছিলেন, কিন্তু প্রাকটিস করতেন জজকোর্টে। আইনজীবী হিসাবে তিনি জীবন শুরু করেন ১৯৭৮ সালে। দীর্ঘ ৩৭ বছর সুনামের সাথে মানুষকে আইনী সেবা দেয়া অবস্থায় ২০১৫ সালের ৮ এপ্রিল তিনি ইন্তেকাল করেন।

সদ্য নিয়োগ পাওয়া ৯ বিচারপতি হলেন- বিচারপতি মুহম্মদ মাহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, বিচারপতি এ কে এম জহিরুল হক ও বিচারপতি কাজী জিনাত হক।

এই নয় বিচারপতি অতিরিক্ত বিচারপতি হিসেবে দুই বছর আগে নিয়োগ পেয়েছিলেন। সোমবার (১৮ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশে তাদের স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। শপথের দিন থেকে তাদের এই নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

২০১৯ সালের ২১ অক্টোবর সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে তাদের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথবাক্য পাঠ করিয়েছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা