ফরিদগঞ্জে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ২০, ২০২১ | ১১:১৪
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৭ নং পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের আমিরা বাজারের পূর্ব পাশে মো. শাহ্ আলম এর ক্রয়কৃত বাড়ি থেকে ১৯ অক্টোবর মঙ্গলবার রাতে সোনা মনি সরকার (৫৫) নামে সনাতন ধর্মের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন যাবত এ এলাকায় কুচিয়া সাপ ধরে আসছেন। গত ৬ মাস আগে এই ঘরে থাকা শুরু করেন তিনি। এর আগে তিনি বাজারের পশ্চিম মাথায় একটি বাসায় থাকতেন। নিহত সোনা মনি সরকারের গ্রামের বাড়ি সিলেটের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার লক্ষীপুর এলাকার মহাজন আঁটি বাড়ির ফুলচান সরকারের ছেলে।

গত ৩/৪ দিন আগে সে গ্রামের বাড়ি থেকে আসে। রোববার স্থানীয়রা তাকে দেখতে পায় বলে জানিয়েছেন। কিন্তু সোমবার থেকে আর তাকে কেউ দেখেন নাই।

বিজ্ঞাপন

১৯ অক্টোবর মঙ্গলবার বিকেলে নিহতের ছেলে স্থানীয়দের কাছে ফোন করে বলেন আজ দুইদিন যাবত তার বাবা কে অনেক বার কল করেও পাওয়া যাচ্ছে না।
পরে স্থানীয়রা তাকে বাজারে খোঁজাখুঁজি করে সেখানে না পেয়ে নিহতের ঘরে সন্ধানে গেলে লাশটি দেখতে পায় এবং ফরিদগঞ্জ থানার ওসি (তদন্ত) বাহার মিয়া সঙ্গীয় ফোর্সসহ গিয়ে লাশটি উদ্ধার করে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, ‘আজ বিকালে স্থানীয়রা নিহত সোনা মনি সরকারের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করি।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা