
কুমিল্লায় ঘটনাস্থলে জাতীয় ছাত্রসমাজের প্রতিনিধি দল


কুমিল্লায় পূজামণ্ডপে সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শন করেছে জাতীয় ছাত্রসমাজের প্রতিনিধি দল। মঙ্গলবার জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে জাতীয় ছাত্রসমাজের ওই প্রতিনিধি দল নগরীর নানুয়ার দীঘিরপাড় এলাকা পরিদর্শনে আসে।
এ সময় মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদকসহ স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের সঙ্গে কথা বলেন ছাত্রসমাজের নেতারা।
প্রতিনিধি দলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক আল মামুন। তিনি বলেন, বাংলাদেশে সব ধর্মের মানুষের মধ্যে যে সম্প্রীতির বন্ধন তা বিনষ্ট করে দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে এ ধরনের ঘটনা ঘটানো হয়েছে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ ধরনের ষড়যন্ত্রকে রুখে দিতে হবে। এ দেশ আমাদের সব ধর্মের, সব বর্ণের।


তিনি আরও বলেন, সব ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করে শাস্তি নিশ্চিত করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় ছাত্রসমাজের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহবায়ক ফকির আল মামুন, সহ-সাধারণ সম্পাদক ইমতিয়াজ আজিজ ড্যানি, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য সামিউল সোহাগ, আবুল হাসনাত, ওমর ফারুক সোহেল প্রমুখ।
সূত্র: যুগান্তর
E/N



























