পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১২

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১১, ২০২১ | ১০:৩৮
Link Copied Successfully!

কুমিল্লার দেবিদ্বারে পাগলা কুকুরের কামড়ে পাঁচ শিশুসহ অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার এলাহাবাদ ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটেছে।

স্থানীয়রা একত্রিত হয়ে বাঁশ ও লাঠি দিয়ে পিটিয়ে ওই পাগলা কুকুরটিকে মেরে ফেলে।

এ ঘটনায় গুরুতর আহতরা হলেন- মোহাম্মদপুর গ্রামের ইমরান (৭), রেহানা বেগম (৩৮), ফজিলাতুন্নেছা (৩০), সিমা আক্তার (২৮), খাদিজা বেগম (৪০), পার্শ্ববর্তী মোহনপুর ইউনিয়নের ছোটনা গ্রামের তানভীর (১০), সালমা (২০), কুরুইন গ্রামের ফাহিম হাসান (৯), রিশাদ (১২), জাকিয়া (৬), নার্গিস (৫০)। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, সোমবার দুপুরে একটি বেওয়ারিশ পাগলা কুকুর মোহাম্মদপুর গ্রামে ঢুকে সামনে যাকে পেয়েছে তাকে কামড়ে আহত করতে থাকে। এর আগের দিন কুরুইন গ্রামেও কুকুরটি একাধিক বাড়িতে ঢুকে অনেককে কামড়িয়েছে। এরপর পার্শ্ববর্তী ছোটনা গ্রামে গিয়ে কামড়িয়ে কয়েকজনকে আহত করেছে। আহতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছেন।

আহত সিমা আক্তার বলেন, কুকুরটি সামনে এসে লাফ দিয়ে আমার নাকে কামড় দিয়েছে। এলাকার চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ায় কেউ সাহস করে সামনে আসেনি।

দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাহবুবা আলম জানান, পাগলা কুকুরটি আহতদের নাকে, মুখে ও গালে কামড়িয়েছে। হাসপাতালে কুকুরে কামড়ানোর ওষুধ অ্যান্টির্যা বিস ভ্যাকসিন নেই, আহত ৫ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

মোহনপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহাম্মদ কবির বলেন, গুরুতর আহত একজনের নাম পরিচয় জানা যায়নি। কুকুরটি মানুষের মুখে নাকে কামড়িয়েছে। আহতদের মধ্যে ৫ জনকে দেবিদ্বার ও ৭ জনকে চান্দিনা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত