চোখের সাজে কাজল

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১১, ২০২১ | ৭:৩৩
Link Copied Successfully!

কাজল চোখের সাজের ক্ষেত্রে অগ্রনী ভূমিকায় আছে বহু যুগ ধরে। দৈনন্দিন সাজের সময় শুধু এই উপকরণ ব্যবহারেই নিয়ে আসা সম্ভব ভিন্নতা।

সাজের কারণে একই চোখে ফুটে উঠতে পারে ভিন্ন ভাষা। স্মোকি, গ্রাফিক্যাল, গ্লিটার একেক সময় একেক চলতি ধারা। তবে কাজল সব সময়ই ছিল, আছে, থাকবে চোখের সাজের মধ্যমণি হয়ে। উৎসবের সময় এর কদর বেড়ে যায় বহুগুণে। জানিয়ে দেয়, কাজল মানাবে সব ধরনের পোশাকের সঙ্গেই। রূপবিশেষজ্ঞদের পরামর্শ, কাজল কেনার আগে এর মান নিশ্চিত করুন। কারণ, এই উপকরণটির অবস্থান থাকে চোখের একদমই কাছে। কাজল লাগানোর টুকটাক নিয়মগুলো মাথায় থাকলে, সাজার ক্ষেত্রে সময়ও কম লাগে। চোখের সাজটিও হবে ভালোভাবে।

* এ সময় ওয়াটার প্রুফ কাজল ব্যবহার করুন। লেপ্টে যাবে না তাহলে।

বিজ্ঞাপন

* চোখ ছোট হলে পুরু বা মোটা করে কাজল লাগাবেন না। এতে চোখ আরও ছোট দেখাবে। ছোট চোখের জন্য নিচের দিকে কাজল লাগিয়ে ঘন করে মাশকারা লাগাতে হবে। চোখের ওপরের অংশে আইলাইনার দেওয়ার প্রয়োজন নেই।

* কাজল সবসময় শার্প করে রাখবেন। শেষ মুহূর্তে সময় না পাওয়া গেলে অনেকেই চাপ দিয়ে ঘষেন। এতে করে ব্যথা পাওয়ার সম্ভাবনা থাকে।

* ঘুমানোর আগে অবশ্যই আই মেকআপ তুলে ফেলতে হবে। কাজল বেশিক্ষণ রাখার ফলে চোখের নিচে কালো দাগ পড়ে যায়। কারণ, এতে রাসায়নিক পদার্থ থাকে। অ্যালকোহল নেই এমন আই মেকআপ রিমুভার তুলায় লাগিয়ে চোখ পরিষ্কার করতে হবে।

বিজ্ঞাপন

* কাজল দেওয়ার পর কালো রঙের আইশ্যাডো দিয়ে দিন এর ওপর। ছড়িয়ে যাওয়ার ভয় থাকবে না।

* দিনের বেলায় আইলাইনার না দিলেই ভালো দেখাবে। এ সময় শুধু কাজল আর মাশকারাই যথেষ্ট।
* বড় চোখের অধিকারীরা চোখের নিচের অংশে কাজল না দিলেই ভালো।

* চোখের নিচে কাজল মোটা ও গাঢ় দেখাতে চাইলে একই রঙের শেড দিয়ে কাজল ব্লেন্ড করে নিন।

* পাশ্চাত্য পোশাকের সঙ্গে টেনে কাজল না লাগালেই ভালো লাগবে দেখতে।

অনেক সময় জমকালো দাওয়াতেও চোখের হালকা সাজ মানিয়ে যায়। আবার সকালেই কেউ হয়তো কাজলটা একটু গাঢ় করে দিয়ে বের হয়ে যান। চোখের সাজের সঙ্গে মিলিয়ে বাকি মেকআপ করতে হবে। নিজের জন্য, নিজের ভালো লাগাটুকুই প্রকাশ পাক কাজল কালো চোখের সাজে।

সূত্র:প্রথম আলো
E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত