স্কুলে এসে ৩ ঘণ্টা ক্লাস নেন কুমিল্লা জেলা প্রশাসক

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৩, ২০২১ | ৫:৫৩
Link Copied Successfully!

টানা তিন ঘণ্টা নবম-দশম শ্রেণির শিক্ষার্থীদের জীববিজ্ঞান বিষয়ে পাঠদান করালেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। নগরীর ঐতিহ্যবাহী নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে শনিবার তিনি এ পাঠদান করেন। এ সময়ে তিনি মানবদেহের বিভিন্ন অঙ্গ ও রক্তকণিকার অধ্যায় নিয়ে পড়ান। শিক্ষার্থীরা জেলা প্রশাসকের পাঠদান মনোযোগসহকারে শোনে ও লেখে। জেলা প্রশাসকের পাঠদানের ছবি ফেসবুকে ভাইরাল হয়।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, জেলা প্রশাসকের পাঠদান মুগ্ধ হয়ে আয়ত্তে নেয় শিক্ষার্থীরা। একপর্যায়ে তিনি শিক্ষার্থীদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। শিক্ষার্থীদের সঙ্গে খোলামেলা কথা বলেন এবং নানা প্রশ্নের উত্তর দেন। ক্লাসের শেষদিকে জেলা প্রশাসক বলেন, ‘আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগ থেকে এমএসসি ডিগ্রি অর্জন করি। এরপর বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে মৌলভীবাজার সরকারি কলেজে জীববিজ্ঞানের শিক্ষকতা শুরু করি। সেখানে দুই বছর শিক্ষকতা করার পর ২০০৩ সালের ২১ মে আবার বিসিএস প্রশাসন ক্যাডারে যোগ দিই। শিক্ষকতা আমার মগজে ঢুকে আছে। আমি ক্লাসকে বড় বেশি ভালোবাসি। তাই ক্লাস করাতে চলে এলাম।

শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, ‘হৃদয় দিয়ে পড়তে হবে। মন খারাপ হলে প্রচুর বই পড়বে। পারতপক্ষে কাউকে কষ্ট দেবে না। কখনো হতাশ হবে না। আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে হবে। যেটা ভালো লাগে না, সেটা করবে না। তোমরা চাইলেই দেশটা পরিবর্তন করে দিতে পারো। তাই পড়াশোনার কোনো বিকল্প নেই।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমি আমার ছেলেদের পড়াই না, স্বপ্ন দেখাই। চড়াই-উতরাই ও সংগ্রাম ছাড়া জীবন সুন্দর হয় না।’ সাত দিনে জীববিজ্ঞান পড়ে শেষ করার কৌশলও বাতলে দেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষক রোকসানা ফেরদৌস মজুমদার, জেলা শিক্ষা কর্মকর্তা আবদুল মজিদ, ফেনী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম ও বিদ্যালয়ের শিক্ষকরা।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত