মতলব উত্তরে ইউপি’র সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মামুন জমাদারের শো ডাউন

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৭, ২০২১ | ৯:১৬
Link Copied Successfully!

মতলব উত্তরের বাগানবাড়ি ইউনিয়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বাগানবাড়ি আইডিয়াল একাডেমীর প্রতিষ্ঠাতা মরহুম শামসুল আলম (চুন্নু) জমাদারের জৈষ্ঠ্য পুত্র , বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি,রাসেলা বেগম কিন্ডার গার্টেন ও মরহুম শামসুল আলম চুন্নু মিয়া হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা, বাগানবাড়ি ইউনিয়ন পরিষদ ও বাগানবাড়ি আইডিয়াল একাডেমীর দাতা সদস্য, আবদুল্লাহ আল মামুন জমাদারের নেতৃত্বে বিশাল শো-ডাউন অনুষ্ঠিত হয়েছে।

২৭ সেপ্টেম্বর(সোমবার) বিকেলে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল মামুন জমাদারের নেতৃত্বে শতাধিক মোটরসাইকেল নিয়ে বাগানবাড়ি বাজার থেকে শো- ডাউন শুরু হয়। পরে সাদুল্লাপুর মোড়,কিনারচক,কালী বাজার, বাংলা বাজার,মান্দারতলি, আনোয়ারপুর হয়ে বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের কার্যালয়ে গিয়ে মোটরসাইকেল শোভাযাত্রা শেষ হয়।

পরে নেতা কর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল মামুন জমাদার, সাবেক ইউপি সদস্য মোতাহার হোসেন (বাচ্চু)জমাদার,সাবেক ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বেপারী, আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন, যুবলীগ নেতা জাহিদুল আলম জমাদার, যুবলীগ নেতা মহিউদ্দিন আহমেদ জিকু প্রমুখ।

বিজ্ঞাপন

বাগানবাড়ি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি ও বাগানবাড়ি ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী আবদুল্লাহ আল মামুন জমাদার বলেন,২০১১ সনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমার জয় ছিনিয়ে নেয়া হয়েছে। গভীর ষড়যন্ত্রের কারণে সে সময় বিপুল ভোটে এগিয়ে থাকার পরও আমি পরাজিত হয়ে ছিলাম।
দলীয় মনোনয়ন পেলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক দেশরত্ন, জননেত্রী শেখ হাসিনার ভিজিটাল বাংলাদেশ বিনির্মাণে আমৃত্যু দলের জন্য কাজ করে যাবো।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা