অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহ ১৫ হাজার ৫’শ টাকাসহ গ্রেফতার ২

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২১, ২০২১ | ৪:২৫
Link Copied Successfully!

র‌্যাব-১১ এর সিপিসি-২ কর্তৃক বিশেষ অভিযানে কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন মহিচাইল এলাকায় সিএনজি ডিসপেন্সার দিয়ে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ১৫ হাজার ৫০০ টাকাসহ ২ জনকে  করেছে কুমিল্লা র‌্যাব-১১। সাথে ১৪০ টি সিলিন্ডারসহ ১ টি কাভার্ড ভ্যান জব্দ করেছে কুমিল্লা র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১ সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল ২১ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা জেলার চান্দিনা থানার মহিচাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কাভার্ড ভ্যানের ভিতরে সিলিন্ডার
স্থাপন করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ১৫ হাজার ৫০০ টাকাসহ ২জনকে হাতেনাতে গ্রেফতার করতেম সক্ষম হয়েছে কুমিল্লা র‌্যাব-১১।

গত ১৯ সেপ্টেম্বর  র‌্যাব-১১ সিপিসি-২ কর্তৃক ফেনী জেলার ফেনী মডেল থানাধীন দেবীপুর এলাকায় সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে অবৈধভাবে সিএনজি গ্যাস সরাবরাহকারী চক্রের ১৭ জন সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয় র‌্যাব-১১।

বিজ্ঞাপন

এই চক্রের একটি অংশ মূলত কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন মহিচাইল ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স এর নিকটবর্তী জনবসতিপূর্ণ এলাকায় বিশেষ প্রক্রিয়ায় কাভার্ড ভ্যানের ভিতর সিলিন্ডারে করে ভ্রাম্যমাণ সিএনজি
ষ্টেশন স্থাপন করে অবৈধভাবে গ্যাস বিক্রয়  করে আসছিল। এভাবে অবৈধ ভাবে গ্যাস চোরাই পথে সরবরাহ ও বিক্রয়ের সময় বড় ধরনের বিস্ফোরণ ঘটতে পারে।

গ্রেফতারকৃত অপরাধীরা হলো, চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার হরিণতোয়া গ্রামের মোঃ আমিরুজ্জামানের ছেলে মোঃ আজিজ (২৫) ও কক্সবাজার জেলার চকরিয়া থানার ইসলামনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ জায়নাল আবেদিন (২১)। এই অভিযানে ১৪০ টি সিলিন্ডারসহ ০১টি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। এই বিষয়ে গ্রেফতারকৃত অপরাধীদ্বয়ের বিরুদ্ধে কুমিল্লা জেলার চান্দিনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন।

HO/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা