মতলব ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামআতের অভিষেক অনুষ্ঠানl

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৩০, ২০২১ | ৯:২৪
Link Copied Successfully!

ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামআত মতলব উত্তর উপজেলা শাখা কমিটির শপথ ও অভিষেক অনুষ্ঠান ৩০ আগষ্ট সকালে হাশীমপুর দরবার শরীফ অনুষ্ঠিত হয়েছে।
মতলব উত্তর উপজেলা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামআতের সভাপতি ,হাশিমপুর দরবার শরীফের সাজ্জাদানশীন,আল্লামা শায়খ আশফাক আহমদ এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মুফতি শাহ জালাল সিদ্দিকীর পরিচালনায় প্রধান আলোচক ছিলেন কুমিল্লা আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মুফতি গোলাম মোস্তফা শাহ ।

বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি ও লবাইরকান্দি আল আমিন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ ওয়ালি উল্লাহ সরকার,আমিয়াপুর মাদ্রাসার সুপার মুফতি মাওঃ ফারুক আহমদ, রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসার সুপার মাওঃ ইসমাইল হোসেন,সাধারন সম্পাদক ও নেদায়ে ইসলাম ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মুফতি আহমদউল্লাহ ,যুগ্ম সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ দেওভোগ শাহী জামে মসজিদের খতিব মুফতি মহিউদ্দীন হামিদী , সাংগঠনিক সম্পাদক মুফতি মাওঃ শফিকুল ইসলাম,যুগ্ম সম্পাদক মাওঃইকবাল হোসাইন,যুগ্ম সম্পাদক মাওঃ আমিনুল হক সরকার, সহ- সাধারণ সম্পাদক মুফতি হাফেজ মাওঃমুরশেদ আলম সিরাজী, প্রচার সম্পাদক আল্লামা আনিসুর রহমান মাক্কী, সহ-সাংগঠনিক এইচ এম রফিকুল ইসলাম আত্তারী, দফতর সম্পাদক মাওঃহাবিবুল্লাহ, অর্থ সম্পাদক
হাফেজ কামরুল হাসান, শরীফ উল্লাহ দর্জি, চাঁনমিয়া মেম্বার প্রমুখ।


প্রধান আলোচক মুফতি গোলাম মোস্তফা শাহ বলেন আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ওলামায়ে কেরামকে ঐকবদ্ধ রাখতে এ কমিটি গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে।আজ মুসলীম জাতি বিভিন্ন ভাগে বিভক্ত যার কারনে মুসলিম জাতি নেতৃত্ব শুন্য। এই নেতৃত্ব অর্জন করতে হলে সব মুসলিমকে ঐক্যবদ্ধ হতেই হবে।একে অপরের কল্যাণেও এগিয়ে আসতে হবে।দেশের দিকে ও নজর রাখতে হবে যাতে কোন জঙ্গিগোষ্ঠী জঙ্গি হামলার করতে না পারে।
পরিশেষে দেশের জনগণের ও সংগঠনের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন হাশীমপুর দরবার শরীফ এর পীর সাহেব শায়খ আশফাক আহমদ সাহেব।

বিজ্ঞাপন

উপস্থিত ছিলেন মইনীয়া যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দৈনিক সময়ের আলোর ষ্টাফ রিপোর্টার ঢালী কামরুজ্জামান হারুন, মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম প্রমুখ।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা