আজ মতলবে আসছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২৬, ২০২১ | ১:৩২
Link Copied Successfully!

একুশে পদক প্রাপ্ত, বরেণ্য অর্থনীতিবিদ, মতলবের গৌরব, বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শামসুল আলম (মোহন) দুইদিনের সফরে ২৫ আগস্ট বুধবার চাঁদপুরের মতলবে আসছেন।

প্রথম দিন থাকবেন মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায়। পরেদিন ২৬ আগস্ট চাঁদপুরে বিভিন্ন রাষ্ট্রীয় কর্মসূচিতে যোগদান করবেন। এ বিষয়ে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মোঃ আবদুল আজিজ একটি অফিস আদেশ জারি করেছেন। মঙ্গলবার মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বিষয়টি নিশ্চিত করেন।

প্রতিমন্ত্রীর আগমনে মতলবের নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মাঝে মতলবের আনন্দ-উল্লাস দেখা যাচ্ছে।

বিজ্ঞাপন

জানা যায়, সরকারের উন্নয়ন প্রকল্পগুলোর চলমান অগ্রগতির পর্যালোচনা, ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার সম্ভাব্যতা যাচাই ও বিশ্লেষণে প্রশাসনের অন্যান্য কর্মকর্তা থেকে তথ্য- উপাত্ত নেওয়া ও এলাকার মাঠ অভিজ্ঞতা শোনার জন্য প্রতিমন্ত্রী এ সফরে আসছেন।

তিনি ২৫ আগস্ট বুধবার সকাল ৮ টার দিকে ঢাকার সরকারি বাসভবন থেকে চাঁদপুর জেলার তার নিজ উপজেলা মতলব উত্তরের উদ্দেশ্য রনা করবেন। ১০.৩০ টার দিকে মতলব উত্তর উপজেলার পশ্চিম ইসলামাবাদ গ্রামে নিজ বাড়িতে অবস্থান করবেন। ১১ টার দিকে মতলব উত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় যোগ দিবেন। ১২ টার দিকে স্থানীয় জনপ্রতিনিধিদের মতবিনিময় ও দুপুর ২ টার দিকে মতলব দক্ষিণ উপজেলার উদ্দেশ্যে যাত্রা করবেন। ২.৩০ টার দিকে মতলব দক্ষিণ উপজেলা পরিষদে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় এবং ৩.৩০ টার দিকে মতলব দক্ষিণের স্থানীয় জনপ্রতিনিধিদের মতবিনিময় সভা শেষে বিকাল সাড়ে ৪ টার দিকে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবেন এবং ৫ টার দিকে চাঁদপুর সার্কিট হাউসে অবস্থান করবেন ।

পরদিন ২৬ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন। ১২ টার দিকে সময় চাঁদপুর বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তাবিত স্থান পরিদর্শন ও চাঁদপুর শহর রক্ষা বাঁধের সর্বশেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা