নিউজিল্যান্ডের বিপক্ষে খেলা হচ্ছে না সাকিবের

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ১৭, ২০২১ | ১:৩০
Link Copied Successfully!

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ২৬ আগস্ট থেকে শুরু হচ্ছে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসর। টুর্ণামেন্টে একমাত্র বাংলাদেশী ক্রিকেটার হিসেবে সুযোগ পেয়েছিলেন অলরাউন্ডার সাকিব আল হাসান।

সাকিব আল হাসানকে দলে নিয়েছিল তার পুরনো দল জ্যামাইকা তালাওয়াস। তবে এবারের মৌসুমে খেলতে পারবেন না তিনি। আগামী ২৪ আগস্ট পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দল।

দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ১ সেপ্টেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শেষ হবে ১৫ সেপ্টেম্বর। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে না খেললেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে।

বিজ্ঞাপন

ইংল্যান্ড সিরিজ স্থগিত হয়ে যাওয়ার কারণে ওই সময়ে আর কোন দ্বিপাক্ষিক সিরিজ নেই টাইগারদের। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল-এর এবারের আসরে খেলেছেন বাংলাদেশের দুই জন ক্রিকেটার।

রাজস্থান রয়েলসের হয়ে খেলেছেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান এবং কলকাতা নাইট রাইডার্স হয়ে খেলেছেন সাকিব আল হাসান। তবে যদি এই দুইজন যদি চান তাহলে আইপিএলের বাকি অংশে খেলতে পারবেন বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান।
HO/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব