মতলব উত্তরে মোহনপুর পর্যটন লি. ১৯ আগষ্ট স্বাস্থ্যবিধি মেনে চালু

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১৩, ২০২১ | ১০:৪৪
Link Copied Successfully!

সারাদেশের ন্যায় মোহনপুর পর্যটন লিমিটেড ও বিনোদনকেন্দ্র খুলে দিল সরকার। ১২ আগস্ট মন্ত্রিপরিষদ
বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। খুলেছে রেস্তোরাঁ ও দোকানপাটও।
দেশের আর্থসামাজিক অবস্থা, অর্থনৈতিক কর্মকাÐ সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় চলমান বিধিনিষেধের ধারাবাহিকতায় নতুন করে চারটি শর্ত দিয়ে ১৯ আগস্ট থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন করে বিধিনিষেধ আরোপ করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেথ করা হয়েছে।

শুক্রবার বিকেলে মোহনপুর পর্যটন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. মিজানুর রহমান প্রেসব্রিফিংয়ে পর্যটন কেন্দ্র খুলে দেয়ায় সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, করোনা মহামারি ও লকডাউনে পর্যটন শিল্প ক্ষতিগ্রস্থ হয়েছে।দেশের সব পর্যটন কেন্দ্র খুলে দেয়ার সিদ্ধান্ত আমরা স্বাগত জানাই। দীর্ঘদিন বিশ্ব মহামারির কারনে মোহনপুর পর্যটন লি. বন্ধ থাকায় আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছে। মানবেতর জীবন যাপন করেছিল এর সাথে সংশ্লিষ্ট কর্মচারীরাও। তাই পর্যটন খুলে দেওয়ার ফলে কর্মচারীরাও বেঁচে থাকবে এবং ক্ষতি কিছুটা পুষিয়ে নেয়া সম্ভব বলে মনে করেন এই ব্যবসায়ী।

কাজী মিজানুর রহমান বলেন, বাংলাদেশের একমাত্র মিঠাপানির বীচ, চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মোহনপুর এলাকায় মেঘনা নদীর তীরে বেসরকারী ভাবে আধুনিক মনোমুগদ্ধকর পরিবেশে এ মোগহনপুর পর্যটন লি. গড়ে তোলা হয়েছে।

বিজ্ঞাপন

পর্যটন শিল্পের সঙ্গে বিভিন্নভাবে হাজারো মানুষের জীবিকা জড়িত। তাদের কথা চিন্তা করে পর্যটন শিল্প খুলে দেয়ার সিদ্ধান্ত হয়। তবে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে শারীরিক ও সামাজিক দূরত্ব বজায় রেখে পর্যটন শিল্প খুলে দেয়া হয়েছে। তবে এ বিষয়ে প্রণীত কর্মপন্থার সকল নিয়মাবলি মেনে চলতে হবে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা