ফরিদগঞ্জে পরকীয়ায় হত্যার ঘটনায় ঘাতক রুবেলের স্বীকারোক্তি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ১৩, ২০২১ | ১:১২
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চাঞ্জল্যকর হাবিব মৃধা হত্যাকাণ্ডের ঘটনার ব্যাপারে হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত মো: রুবেল আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন। তিনি জানান, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দিতে পরকিয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ঘাতক রুবেল স্বীকার করেছে।

স্বীকারোক্তিতে রুবেল জানায়, প্রবাসীর স্ত্রী তানিয়া আক্তার শিউলীর সাথে একাধিক জনের সাথে পরকিয়া প্রেমের সর্ম্পকের জের ধরে ক্ষিপ্ত হয়ে লাইলনের দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যার পর লাশের পরিচয় ঢাকতে তার মুখমণ্ডলটি খড় দিয়ে পুড়িয়ে দেয়ার পর লাশটি ফেলে দেয়া হয় বিলের পানিতে।

মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদগঞ্জ থানার এসআই রুবেল ফরাজী জানান, ১১ আগষ্ট বুধবার বিকালে চাঁদপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুল হাসান চৌধুরীর আদালতে হাবিব মৃধা হত্যায় জড়িত প্রধান অভিযুক্ত মো: রুবেলকে হাজির করা হয়। এসময় সে আদালতের কাছে ১৬৪ ধারায় জবানবন্দিতে হত্যাকাণ্ডের কারণ ও হত্যার ঘটনার বিস্তারিত বর্ণনা দেন। এর আগে থানা পুলিশের কাছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে যে তথ্য দিয়েছে, তার সবটুকুই আদালতের কাছে স্বীকার করে সে।

বিজ্ঞাপন

তিনি জানান, আদালতের সামনে দাড়িয়ে ঘাতক রুবেল সাবলীল ভাবেই গৃহবধু শিউল আক্তারের সাথে ত্রিভুজ পরকিয়া প্রেমের জের ধরে ক্ষিপ্ত হয়ে সেসহ অন্যরা হাবিব মৃধাকে লাইলনের দড়ি পেঁচিয়ে শ^াসরোধ করে হত্যা করে। পরে হাবিবকে যাতে কেউ চিনতে না পারে সেইজন্য খড় দিয়ে লাশের মুখমণ্ডল জ¦ালিয়ে দেয় তারা। পরে হাবিবের নিথর দেহ ঘটনাস্থলের পাশের গুপ্তের বিলে ফেলে দেয়।


এদিকে ১২ আগস্ট বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ থানা পুলিশ হাবিব হত্যার ঘাতক মো: রুবেলের আদালতে স্বীকারোক্তি মোতাবেক গৃহবধু শিউলী আক্তারের বাড়ির অদুরে সরকারি খালে স্থানীয় ডুবুরি দিয়ে অভিযান চালিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত লাইলনের দড়িটি উদ্ধার করে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, মামলার অভিযুক্ত অন্যদের আটকের জন্য তদন্তকারী কর্মকর্তাসহ পুলিশ অভিযান অব্যাহত রয়েছে। তিনি জানান, ঘাতক রুবেল ২০১৪ সালে জামাল হোসেন নামে এক ব্যক্তিকে হত্যাকাণ্ডের আসামি।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা