ফরিদগঞ্জে দশম শ্রেণির স্কুলছাত্রীর আত্মহত্যা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৯, ২০২১ | ৭:৪৭
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে শোবার রুমের ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁছানো ঝুলন্ত অবস্থায় সুমাইয়া আক্তার আনিকা (১৬) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৯ আগষ্ট দুপুরে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্কুলছাত্রী সুমাইয়া আক্তার উপজেলার রুপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের প্রবাসী বোরহান উদ্দিন উকিলের মেয়ে ও গৃদকালিন্দিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

নিহত স্কুলছাত্রী মা রাবেয়া বেগম বলেন, সকাল ১১ টার দিকে সুমাইয়াকে বাড়িতে রেখে আমরা বাজারে গিয়েছি। দুপুরের দিকে বাড়িতে এসে সুমাইয়াকে ডাকতে গিয়ে দেখেন ভেতর থেকে দরজা বন্ধ। মেয়েটির কোনো সাড়া শব্দ নেই। পরে বাইরে থেকে জানালায় উঁকি দিয়ে দেখেন মেয়েটি ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন বলেন, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে সুমাইয়া আক্তার নামে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছি। এ বিষয়ে অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। তবে এ বিষয়টি তদন্তাধীন, তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা