স্মৃতিশক্তি বাড়াবে, ক্যান্সারের বিরুদ্ধেও লড়বে ডালিম

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ৮, ২০২১ | ২:৫৭
Link Copied Successfully!

আমাদের দেশে পরিচিত ফলের তালিকায় অন্যতম হচ্ছে ডালিম। আর এ ফলটি হচ্ছে অন্যতম একটি স্বাস্থ্যকর ফল। এটির সুমিষ্ট স্বাদের পাশাপাশি এতে থাকে অনেক উপকারী যৌগ। আর এগুলো আমাদের স্বাস্থ্যের জন্যও অনেক গুরুত্বপূর্ণ।

এ ফলটি ভিটামিন এ, সি ও ই সমৃদ্ধ। আর এতে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিটিউমার এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য আছে। এ ছাড়া ডালিমে ১০০টিরও বেশি ফাইটোকেমিক্যাল থাকায় এটি হাজার বছরেরও বেশি সময় ধরে ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।

এগুলো ছাড়াও ডালিমে রয়েছে অনেক স্বাস্থ্য উপকারিতা। জানুন যেসব রোগ প্রতিরোধে সাহায্য করবে ডালিম—

বিজ্ঞাপন

১. ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে
পুরুষদের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে প্রোস্টেট ক্যান্সারের ঝুঁকিও বাড়ে। আর নিয়মিত ডালিম খেলে এই ক্যান্সার প্রতিরোধে এটি সহায়তা করে। এ ছাড়া এটি নারীদের স্তন ক্যান্সারের কোষ বৃদ্ধিতে বাধা প্রদান করে এবং স্তন ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে।

২. স্মৃতিশক্তি বৃদ্ধি করে
স্মৃতিশক্তি বৃদ্ধি করতেও অনেক কার্যকরী হচ্ছে ডালিম। গবেষণায় দেখা গেছে, ২৮ জন প্রাপ্তবয়স্ক মানুষকে দৈনিক ডালিমের রস খাওয়ানোর ফলে তাদের স্মৃতিশক্তি বৃদ্ধি পেয়েছে।

৩. উচ্চরক্তচাপ কমায়
হার্টঅ্যাটাক এবং স্ট্রোক হওয়ার অন্যতম কারণ হচ্ছে উচ্চরক্তচাপ। আর ডালিম উচ্চরক্তচাপকে কমাতে সহায়তা করে। সমীক্ষায় দেখা গেছে, হাইপারটেনশনে আক্রান্ত ব্যক্তিদের দুই সপ্তাহ ধরে ডালিমের রস খাওয়ানো হলে তাদের উচ্চরক্তচাপ কমতে দেখা যায়।

বিজ্ঞাপন

৪. জয়েন্টের ব্যথা কমায়
অনেকেরই জয়েন্টের ব্যথা হওয়ার মতো সমস্যা দেখা দেয়। আর এ সমস্যার সমাধান মিলতে পারে ডালিমের রসে। এটিতে প্রদাহবিরোধী প্রভাব থাকার কারণে এটি বাতের চিকিৎসা করতে ও জয়েন্টের ব্যথা কমাতে সহায়তা করে।

৫. হার্ট ভালো রাখতে সহায়তা করে
শরীরের মাংস পেশিতে দ্রুত অক্সিজেন পৌঁছে দিয়ে ধমনীকে পুরু ও শক্ত হতে বাধা প্রদান করে ডালিমের রস। আর এ কারণে এটি হার্ট ভালো রাখতে সহায়তা করে। এ ছাড়া উচ্চ অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি শরীরের কলেস্টেরল নিয়ন্ত্রণেও সহায়তা করে।

৬. রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে
শরীরের বিভিন্ন ক্ষতিকর ভাইরাস ও ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়ে ডালিম। এ ছাড়া এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতেও অনেক কার্যকরী।

৭. ত্বক উজ্জ্বল করে ও সুস্থ রাখে
অনেক ভালো ময়েশ্চারাইজার হিসাবে কাজ করে ডালিমের তেল। আর ডালিমে ফলিক অ্যাসিড, ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকায় এটি ত্বক উজ্জ্বল করে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতেও সহায়তা করে।

সূত্র: যুগান্তর

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের