মতলবের বিলের পানিতে ভাসছিলো লাশ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৭, ২০২১ | ৬:৩৬
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাইশপুর বিলের পানিতে ভাসছিলো ‘চাঁই’ (মাছ ধরার ফাঁদ) বিক্রেতা রামকৃষ্ণ বৈদ্যর (৫৫) লাশ। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে ।

৬ আগস্ট শুক্রবার সন্ধ্যায় স্থানীয়দের কাছে থেকে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করো হয়।

বিষয়টি নিশ্চিত করে মতলব দক্ষিণ থানার ওসি মোঃ মহিউদ্দিন মিয়া বলেন, লাশটি বিলের পানিতে ভাসছিলো। তবে কি কারনে মারা গেলো বা লাশে গায়ে কোন চিহ্ন আছে কিনা তা বলা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে।

বিজ্ঞাপন

মতলব দক্ষিণ থানা পুলিশ সূত্রে জানা যায়, রামকৃষ্ণ বৈদ্য ধনারপাড় বৈদ্যবাড়ির মৃত জগেশ্বর চন্দ্র বৈদ্যর ছেলে। তিনি গত বৃহস্পতিবার হতেই নিখোঁজ ছিলো। পরে গতকাল সন্ধ্যায় মতলব-পেন্নাই সড়কের পৈলপাড়া গ্রামের উত্তর পাশে বাইশপুর বিলে উলঙ্গ অবস্থায় বিলের পানিতে তাকে মৃত অবস্থায় ভাসতে দেখা যায়।

এদিকে মৃত রামকৃষ্ণ বৈদ্যের ভাই বাসুদেব চন্দ্র বৈদ্য জানান, আমার ভাই মাছ ধরার চাঁই তৈরি করে বিক্রি করতেন। বৃহস্পতিবার রাত থেকেই তাকে খোঁজাখুজি করে পাওয়া যাচ্ছিলো না।

তিনি জাানান, চাঁদপুরের এক ব্যক্তির কাছে চাঁই বিক্রির টাকা পাবেন, সেখানে টাকা আনতে যাওয়ার কথা ছিলো। কিন্তু আমরা সেখানে খোঁজ নিলে দেখি তিনি সেখানেও যায়নি। পরে শুক্রবার লাশ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে আসি এবং ভাইকে শনাক্ত করেছি।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা