করোনা আক্রান্তদের পাশে কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ৩১, ২০২১ | ১:১৬
Link Copied Successfully!

কুমিল্লায় প্রতিদিনই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় একই সঙ্গে দেখা দিয়েছে অক্সিজেন সংকট। এমন অবস্থায় আবারও অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনা আক্রান্তদের পাশে দাঁড়ালেন কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি।

শুক্রবার কুমিল্লা নগরীর তালপুকুরপাড়ে স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনার হাতে ১০টি অক্সিজেন সিলিন্ডার তুলে দেন তিনি। স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার মাধ্যমে অক্সিজেন সিলিন্ডারগুলো করোনা আক্রান্তদের কাছে পৌঁছে দেওয়া হবে।

সাইফুল আলম রনি জানান, কুমিল্লায় প্রতিদিনই করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। অক্সিজেনের অভাবে অনেক রোগী মারা যাচ্ছেন। বিষয়টি খুব বেদনাদায়ক। গত ১ জুলাই আমি ব্যক্তিগত উদ্যোগে ৩০টি অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছি। এখন আবার করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আরও ১০টি সিলিন্ডার হস্তান্তর করেছি। ১০টি সিলিন্ডারের মধ্যে ৫টি সিলিন্ডার দিয়েছেন কুমিল্লা ক্রিকেট কমিটির সহ-সভাপতি মোস্তফা হেলাল কবির। যদি প্রয়োজন পড়ে আরও অক্সিজেন সিলিন্ডার বিতরণ করবো।

বিজ্ঞাপন

স্বেচ্ছাসেবী সংগঠন জাগ্রত মানবিকতার সাধারণ সম্পাদক তাহসিন বাহার সূচনা কুমিল্লা জেলা ক্রিকেট কমিটির সভাপতি সাইফুল আলম রনি ও সহ-সভাপতি মোস্তফা হেলাল কবিরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জাগ্রত মানবিকতা সর্বোচ্চ অক্সিজেন সাপোর্ট নিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনার অতিমারি শুরু থেকে এখন পর্যন্ত ১ হাজার করোনা আক্রান্ত রোগীর জন্য অক্সিজেন সরবরাহ করেছি।

তিনি বলেন, কুমিল্লা এখন করোনা আক্রান্তে সারাদেশে তৃতীয় অবস্থানে রয়েছে। খুব স্বাভাবিকভাবে এখন দিনরাত করোনা আক্রান্ত রোগীর স্বজনদের ফোন আসে। আর এদিকে ফোন পাওয়া মাত্রই জাগ্রত মানবিকতার স্বেচ্ছাসেবকরা হাসিমুখেই করোনা রোগীদের পাশে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হন। এজন্য স্বেচ্ছাসেবকদের স্বেচ্ছাসেবকদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে তিনি।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের