৩ নম্বর সংকেত বহাল, আজও সারাদেশে ভারি বৃষ্টি হতে পারে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ৩০, ২০২১ | ১১:৩৩
Link Copied Successfully!

বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়ে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের খুলনা-সাতক্ষীরা অঞ্চল ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে চারটি অঞ্চল বাদে সারা দেশেই ভারি বৃষ্টি হয়েছে। তার মধ্যে কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টি হয়েছে।

আজ শুক্রবারও সারা দেশে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে। অব্যাহত বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আভাস বহাল আছে। দেশের সমুদ্রবন্দরগুলোয়ও ৩ নম্বর সতর্কসংকেত বহাল আছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পরের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

তবে এই ২৪ ঘণ্টা পরবর্তী ২ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অফিস জানিয়েছে, বৃষ্টি মূলত ২৬ জুলাই থেকে শুরু হয়েছে। তারপর ২৭ জুলাই লঘুচাপের সৃষ্টি হয়েছে। সেই লঘুচাপটি আজ নিম্নচাপে পরিণত হয়েছে। দেশে এখন যে বৃষ্টি হচ্ছে তা মূলত এই নিম্নচাপের প্রভাবে বৃষ্টিপাত হচ্ছে। বর্তমানে নিম্নচাপ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আছে। বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে বেশি প্রভাব পড়েছে।
সূত্র: যুগান্তর

H/N

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের