গায়ে হলুদের অনুষ্ঠানে মারামারি, আহত ৪

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২৮, ২০২১ | ৬:১২
Link Copied Successfully!

ফরিদগঞ্জ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলার ঘটনায় ৪ জন গুরুত্বর আহত হয়েছে। এই নিয়ে উভয় পক্ষ থানায় পাল্টা পাল্টি অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার ৯নং গোবিন্দপুর ইউনিয়নের চির্কা চাঁদপুর গ্রামে।

স্থানীয় লোকজন ও অভিযোগের সূত্রে জানাযায়, রবিবার ২৫ জুলাই রাতে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে বাজি পুটিয়ে আনন্দ করছিল উপজেলার চির্কা চাঁদপুর গ্রামের বেপারী বাড়ির লোকজন। পাশের খান বাড়ির লোক শুকুর, আনোয়ার, মনির খান ও শরীফ ঢালীসহ তাদেরকে বাজি পুটানোর বিষয়ে নিষেধ করেন। এই সময় খাঁন বাড়ির বেবী নামে একজন ককটেল পুটিয়েছে বলে ৯৯৯ এই নাম্বার ফোন দিয়ে পুলিশ নিয়ে আসে। পুলিশ ঘটনাস্থল পরির্দশন করে যাওয়ার কিছুসময় পরে রাত ১১.৩০ মিনিটে শুকুর ও আনোয়ারসহ দলবল নিয়ে এসে বিয়ে বাড়িতে হামলা করেছেন বলে অভিযোগ করেন তারা। হামলায় গুরত্বর আহত হন বিয়ে বাড়ির কাউসার (২১), ইসমাইল হোসেন(২২), অপু মজুমদার(২১) ও বৃদ্ধা অনোয়ারা বেগম (৫৫) তাদের কে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। এই ঘটনায় উভয় পক্ষ ২৬ জুলাই সোমবার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

আহত পরিবারের লোকজন বলেন, আমাদের বাড়িতে একটি মেয়ের বিয়ের জন্য রাতে গায়ে হলুদের অনুষ্ঠান চলাকালিন সময় শুকুর ও আনোয়ারসহ কয়েজন বাঁধা দেয়। তার কিছু সময় পর পুলিশ আসে আমাদের বাড়িতে নাকি ককটেল পুটানো হয়েছে। ছেলেরা বাজি পুটিয়ে আনন্দ করছিল। পুলিশ ঘটনান্থল পরির্দশন করে চলে যাওয়ার পরে রাতে শুকুর ও আনোয়ারসহ লোকজন লাঠি সটা নিয়ে এসে সন্ত্রাসী কায়দায় আমাদের উপর হামলা করেছে। আমরা কিছু বুজে উঠার আগেই আমাদের ছেলেদের মেরে তারা চলে যায়। আমরা তার বিচার চাই।

বিজ্ঞাপন

এ বিষয়ে শুকুর ও আনোয়ার কাউকে বাড়িতে না পাওয়া গেলেও ৯৯৯ ফোন দেওয়া বেবী কাছে গেলে তিনি বলেন, তাদের বাড়িতে বিয়ে তারা আমার ঘরের সামনে এসে ককটেল পুটায় এবং আমার বিল্ডিং মারে আমি ভয় পেয়ে যাই। আল্পের জন্য আমার গায়ে লাগেনা। তাদের ককটেল পুটার জন্য বাঁধা দিলে তারা আরো বেশি করে ককটেল মারে তাই আমি ৯৯৯ ফোন করেছিলাম। অপর প্রেশ্নের জবাবে বলেন, হামলার বিষয়ে আমি কিছু যানিনা। কে তাদের উপর হামলা করেছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনর্চাজ শহিদ হোসেন বলেন, আমরা দুই পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত চলমান রয়েছে। তদন্ত পরে অপরাধির বিরোদ্ধে ব্যবস্থা গ্রহন করা হবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা