ফেসবুকে ‘কুমিল্লা বিভাগ’ হওয়ার গুজব

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২৬, ২০২১ | ৯:৫৭
Link Copied Successfully!

দেশে আরও তিনটি নতুন উপজেলা ও একটি উপজেলার নাম পরিবর্তন করা হয়েছে। সোমবার প্রশাসনিক পুনর্বিন্যাসসংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে।

এ বৈঠকের সূত্র ধরে কুমিল্লা বিভাগ হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে গুজব ছড়িয়ে পড়েছে। অথচ প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় নতুন কোনো বিভাগ হওয়ার সিদ্ধান্ত হয়নি।

এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। পরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে করে নিকার ও মন্ত্রিসভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি জানান, নিকারের সভায় ৮টি এজেন্ডা উপস্থাপন করা হয়। সেই ৮টির মধ্যে কুমিল্লাকে বিভাগে উন্নীত করার কোনো এজেন্ডা ছিল না।

প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ভার্চ্যুয়াল সভায় মাদারীপুরের ডাসার, কক্সবাজারে ঈদগাঁও ও সুনামগঞ্জের মধ্যনগরকে উপজেলায় উন্নীত করা হয়। আর দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে রাখা হয়েছে শান্তিগঞ্জ।

এদিকে ‌‘কুমিল্লা বিভাগ’ হয়েছে জানিয়ে ফেসবুকে একটি ভুয়া পোস্ট ভাইরাল হয়েছে।

বিজ্ঞাপন

স্ট্যাটাসে বলা হয়, ‘#অভিনন্দন। কুমিল্লাবাসীর অনেক দিনের স্বপ্ন পূরণ হলো। চাঁদপুর, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া জেলা (মোট ৬টি) নিয়ে এই নতুন বিভাগ। দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঞ্চলের মোট ১২,৮৪৮.৫৩ কিমি (৪,৯৬০.৮৫ মাইল) অনুযায়ী ১,৬৭,০৮,০০০ জনসংখ্যা নিয়ে গঠিত বর্তমান কুমিল্লা বিভাগ।’

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের