উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ ঝুঁকিতে রয়েছে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১৯, ২০২১ | ৫:১৫
Link Copied Successfully!

মইনীয়া যুব ফোরাম, কুমিল্লা জেলা শাখার উদ্যোগে ১৮ জুলাই গাছের চারা বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবুল হাশেম খান।

তিনি বলেন, “পৃথিবীর অস্তিত্ব টিকিয়ে রাখতে, সবুজেই ফিরে যেতে হবে। বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ ঝুঁকিতে রয়েছে। সে জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছেন।

এর মধ্যে অন্যতম হল ব্যাপক বৃক্ষরোপণ ও বনায়ন। এক্ষেত্রে শুধু সরকার নয়, বিভিন্ন সংগঠনকেও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে৷ সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী, সবুজ বিশ্ব গড়ার আন্দোলনে একজন আদর্শ দৃষ্টান্ত। ধর্মীয় আচার অনুষ্ঠানের সীমারেখার গতানুগতিক ধারা থেকে বেরিয়ে তিনি মানবকল্যাণে অবিরাম কাজ করে যাচ্ছেন। বিশেষত বিপথগামীতা থেকে তরুণদেরকে দেশের সেবায় নিয়োজিত করছেন।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি ছিলেন,আঞ্জুমানে রাহমানিয়া মইনীয়া মাইজভাণ্ডারীয়ার মহাসচিব খলিফা শাহ্ মোঃ আলমগীর খান মাইজভাণ্ডারী। মইনীয়া যুব ফোরাম কেন্দ্রীয় সহ-সভাপতি ও কুমিল্লা জেলার সভাপতি, খলিফা শাহ মোঃ আবুল কালাম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জামাল হোসেন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন, কোষাধ্যক্ষ শফিকুনুর, তথ্য ও গবেষণা সম্পাদক সাংবাদিক আকাশ মাহমুদ হৃদয়, সহ- তথ্য ও গবেষণা সম্পাদক আশিকুর রহমান আশিক, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা জামাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোকাব্বের মোশারফ মাসুদ অপু প্রমুখ।

দেশজুড়ে বছরব্যাপী ১০ লক্ষ গাছের চারা রোপণের লক্ষ্য নিয়ে ১০ জুন “বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি ২০২১” উদ্বোধন করেন হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী ট্রাস্টের চেয়ারম্যান ও সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল হাসানী মাইজভাণ্ডারী।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা