মতলব দক্ষিণে স্বাস্থ্যবিধি অমান্য করায় গরুর হাটে অর্থদন্ড ও মাস্ক বিতরণ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ১৮, ২০২১ | ৬:৫৭
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলায় বিভিন্ন গরুর হাঁটে স্বাস্থ্যবিধি প্রতিপালন নিশ্চিতকরণের জন্য মোবাইল কোট পরিচালনা করে ৪টি মামলায় ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।

১৭জুলাই রোজ শনিবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিভিন্ন গরুর বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সেটু কুমার বড়ুয়া ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন।

মোবাইল কোটের ভিত্তিতে জানা যায় যে, উপজেলার মুন্সীরহাট বাজার, ঢাকিরগাঁও বালুর মাঠ, পানির ট্যাংকি মোড় সংলগ্ন বালুর মাঠ, ধনারপাড় বাজারসহ বিভিন্ন গরুর বাজারে সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করায় ০৪ টি মামলায় মোট ১ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পাশাপাশি ব্র্যাক স্বাস্থ্য পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচীর আওতায় গরুর হাঁটে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

পরিশেষে, ঈদুল আযহা অতি সন্নিকটে, তাই যাত্রীদের যাতায়াত নিরাপত্তার সুবিধার্থে মতলব খেয়াঘাট পরিদর্শন করা হয়।

এসময় অভিযানে অংশ নেন, উপজেলা স্যানেটারী ইন্সপেক্টর গাজী মোঃ খোরশেদ আলম, সার্বিক সহযোগিতায় ছিলেন মতলব দক্ষিণ থানার পুলিশ সদস্যগণ।

সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া বলেন, করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি অনুসরণের জন্য সকলের প্রতি জোর আহবান জানানো হয়। খেয়াঘাটে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করায় ঘাট ইজারা সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করা হয়। পাশাপাশি যারা স্বাস্থ্যবিধি অমান্য করেছেন তাদের অর্থদন্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে বিভিন্ন বাজারে উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা