কুমিল্লা সামান্য বৃষ্টিতেই বেহাল দশা, ব্যবসায়ীদের কোটি কোটি টাকার লোকসান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ৭, ২০২১ | ৩:২৩
Link Copied Successfully!

সামান্য বৃষ্টিতেই দেখা দেয় ভয়বহ জলাবদ্ধতা,সৃষ্টি হয় সীমাহীন দুর্ভোগ। এমনই পরিস্থিতি কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে।

প্রায় সাড়ে ৩ হাজার দোকানের এই বাজারে মালিক-কর্মচারী মিলে ৯ থেকে ১০ হাজার লোকের কর্মসংস্থান। প্রতিদিন লেনদেন হয় কয়েক কোটি টাকার। আশেপাশের প্রায় ৬টি থানার মুল বাণিজ্যিক কেন্দ্র ঐতিহ্যবাহী এই বাজারটি। বর্ষা মৌসুম এলেই জলাবদ্ধতা যেন ঘিরে থাকে বাজারটিকে।

এতেনকরে যেমন ভোগান্তি হচ্ছে, তেমনি গচ্ছা যাচ্ছে কোটি কোটি টাকা। ব্যবসায়ীরা বলছেন শুধুমাত্র অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণেই বিগত ২০-২২ বছর যাবত এই জন দুর্ভোগ লেগেই আছে।

বিজ্ঞাপন

সমপ্রতি সরেজমিনে গিয়ে দেখা গেছে বাজারে দীর্ঘস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যার ফলে দিনের পর দিন পানির নীচে শতাধিক দোকান। মাসের শুরু থেকে ভারী বর্ষণে বাজারে আসা ক্রেতা-বিক্রেতারা চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। দোকানে পানি ঢুকে পড়ায় ব্যবসায়ীক কার্যক্রম বন্ধের পাশাপাশি পণ্যসামগ্রী নষ্ট হয়ে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির সম্মুখীন ব্যবসায়ীরা।

ভারি বর্ষণে পানিতে তলিয়ে গেছে পেঁয়াজ বাজার, কাঁচা বাজার, শুটকি বাজার, মুরগী বাজার, চাল বাজার, কাঁপড় পট্টি, কামার পট্টি, একতা মার্কেট, সততা মার্কেট ও মেইন গলির ফুটপাতে থাকা সব রকমের দোকানপাট ।

ড্রেনেজ ব্যবস্থা অচল থাকায় পানি সরতে পারে না। তিনটি সেচ মেশিন দিয়ে পানি অন্যত্র সরানোর ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টির শেষে কাঁদা আর আবর্জনা পঁচে দুর্গন্ধে সৃষ্টি হয় আরেক দুর্ভোগ। জলাবদ্ধতার কারণে সাধারণ ক্রেতা বাজারে আসে না। এতে পাইকারি ব্যবসায়ীদের চরম ধস ও ক্ষতির সম্মুখীন হচ্ছে।

বিজ্ঞাপন

কোম্পানীগঞ্জ বাজার জুয়েলারী ব্যবসায়ী সমিতির সভাপতি চন্দন বনিক জানান, বৃষ্টিতে বাজারের প্রায় শতাধিক দোকানের ভিতর পানি ঢুকছে। এতে চরম ক্ষয়-ক্ষতির মুখে পড়েছে ব্যবসায়ীরা।

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস