প্রকৃতির সঙ্গে বসবাস

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুন ৫, ২০২১ | ৭:০৪
Link Copied Successfully!

ঘরের ভেতরে খুব বেশি জায়গা পাওয়া যায় না; আবার সবার বাড়িতে টেরেসও থাকে না। কিন্তু সবার ঘরেই কিছু না কিছু জায়গা আছে যেখানে ছোট ছোট গাছ লাগিয়ে শোভা বাড়ানো যায়। এমন কিছু অভ্যন্তরীণ উদ্ভিদ আছে, যা ন্যূনতম জায়গা নেয়, এমনকি কম রোদের প্রয়োজন হয়। অভ্যন্তরীণ উদ্ভিদগুলো নির্ধারণ করার ক্ষেত্রে শুধু সৌন্দর্যেই নয়, বরং স্বাস্থ্যের জন্য উপকারী এমন উদ্ভিদ নির্ধারণ করলেই ভালো। ঘরের সবুজ প্রকৃতি দেখে আরও স্বাচ্ছন্দ্য এবং মন শান্ত বোধ করতে সহায়তা করে, যা প্রতিদিনের মেজাজকে চাঙা করে। অভ্যন্তরীণ উদ্ভিদের গুণ এবং নান্দনিক দিক জীবনে নতুন মাত্রা যোগ করবে। মূলত যে উদ্ভিদগুলো কেবল বাতাসকেই সতেজ করে না বরং ক্ষতিকারক টক্সিনগুলোও দূর করে, সেই উদ্ভিদগুলো গৃহসজ্জার জন্য সবচেয়ে ভালো।

 

 

বিজ্ঞাপন

 

 

 

বিজ্ঞাপন

২০০৭ সালে প্রকাশিত একটি প্রতিবেদনে নাসার বিস্তৃত গবেষণা থেকে জানা গেছে কিছু অভ্যন্তরীণ উদ্ভিদ আছে, যা ২৪ ঘণ্টার মধ্যে ৮৭ শতাংশ বায়ুতে টক্সিন অপসারণ করতে পারে। সেই গবেষণায় আরও প্রমাণিত হয়েছে যে অভ্যন্তরীণ উদ্ভিদের ঘনত্ব মানুষের কর্মক্ষমতা ১৫ শতাংশ উন্নতি করে, মানসিক চাপের মাত্রা হ্রাস করে এবং মন–মেজাজকে ঝরঝরে করে তোলে।

প্রকৃতিনির্ভর গৃহসজ্জার সহজ উপায়

অভ্যন্তরীণ উদ্ভিদে খুব বেশি রোদের প্রয়োজন পড়ে না, এমনকি বেশির ভাগ অভ্যন্তরীণ গাছপালা সরাসরি মধ্যাহ্নের রোদ পছন্দ করে না। নতুনভাবে ঘরে সবুজ প্রকৃতি তৈরি করে প্রথমে এমন কিছু উদ্ভিদ নির্বাচন করতে হবে, যা দ্রুত বৃদ্ধি পেয়ে প্রচুর সবুজ এনে দেবে। এমন একটি উদ্ভিদ হলো মানি প্ল্যান্টস।

 

 

 

 

 

ডেভিলস আইভি, সিলভার ভাইন, গোল্ডেন পথোস, হান্টার রোবসহ অনেক নাম থাকলেও মানি প্ল্যান্ট নামেই পরিচিত। সবুজ-হলুদ রঙের শেডের পাতায় ঘরে চমৎকার পরিবেশ তৈরি করে এবং লতানো হওয়ায় গৃহসজ্জায় অন্য মাত্রা এনে দেয়। মাটি ছাড়াও আরেকটি সুবিধা শুধু পানিতেই এই উদ্ভিদ বেড়ে ওঠে। তবে মাঝেমধ্যে পানি বদলে দিতে হয়। মানি প্ল্যান্ট ঘরের বাতাস বিশুদ্ধ রেখে অক্সিজেনের চলাচল বাড়ায়। উজ্জ্বল আলোয় জলদি বেড়ে উঠলেও ঘরের যেখানে সরাসরি সূর্যের আলো আসে নাসেখানে মানি প্ল্যান্ট রাখা যায়। খুব যত্নের লাগে না।

সূত্র:প্রথম আলো

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস